সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ
কালিগঞ্জে জামায়াতের জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়ুম ও কৃষ্ণনন্দী

কালিগঞ্জে জামায়াতের জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়ুম ও কৃষ্ণনন্দী

হাফিজুর রহমান শিমুলঃ

“যুগের সারথি তুমি, কে রুখে আর আগামীর দিন শুধু সম্ভাবনার” এই শ্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি-২৬) বেলা ২টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্কে উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন আলাল। প্রধান বক্তা ছিলেন ঢাকসু ভিপি সাদিক কায়ুম। বক্তব্যে তিনি প্রশ্ন তুলে বলেন, জুলাই পরবর্তী সময়ে একটি রাজনৈতিক দল নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষে শতাধিক নেতাকর্মী হারিয়েছে-তারা কিভাবে দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারবে? পারবে না। কিন্তু জামায়াতে ইসলামী জুলাই পরবর্তী সময়ে মানুষের পাশে থেকে নিরাপত্তার হাত বাড়িয়েছে, আগামীতে জামায়াত সরকার গঠন করলে আমার মায়েরা বোনেরা নিরাপদে চলতে পারবে, দেশের সামগ্রিক পরিস্থিতি উন্নয়নে সার্বিক কার্যক্রম পরিচালনা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি রেললাইন স্থাপন, রাস্তাঘাট সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ, অবকাঠামো উন্নয়নে অবদান রাখবে ইনসাফ ভিত্তিক। দেশের মানুষ আজ নিরাপদ জীবন, ন্যায়বিচার ও ভোটাধিকার ফিরে পেতে চায়। বর্তমান সময়ে সমাজে মাদক, সন্ত্রাস, দখলদারি ও দুর্নীতির বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এসব অনিয়ম বন্ধ করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। প্রধান অতিথি বলেন আগামীর বাংলাদেশ ন্যায়, মানবিক ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মানে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বাংলাদেশ। শহীদের রক্তে ভেজা সাতক্ষীরার ৪টি আসনেই দাঁড়িপাল্লা প্রতিককে বিজয়ী করতে হবে। তাহলে ৫৪ বছরের অবহেলিত জনপদকে ব্যাপকভাবে উন্নয়ন সম্ভব হবে। কার্ড দেখিয়ে এখানে কোনো লাভ নেই। বিশেষ অতিথির বক্তব্য সাতক্ষীরার ৩ আসনের নমিনী মুহাদ্দিস রবিউল বাসার, সাতক্ষীরা ২ আসনের নমিনী মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা ১ আসনের নমিনী বাবু কৃষ্ণ নন্দী, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সম সালাউদ্দীন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক বৃন্দের উপস্থিতিতে দাঁড়িপাল্লা প্রতিকের এই জনসভা অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *