সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরী বধূর আত্মহত্য

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরী বধূর আত্মহত্য

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে সোনিয়া পারভীন (১৮) নামে এক গৃহবধূ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া পারভীন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী এবং উপজেলা সদরের বাজারগ্রামের রাইসুল ইসলামের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পিতার বাড়িতে অবস্থানকালে সোনিয়া পারভীনের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী মফিজুল ইসলামের ঝগড়ার সূত্রপাত হয়। সোমবার রাত ১১ টার দিকে শ^শুরবাড়ি থেকে চরদাহ গ্রামে নিজ বাড়িতে চলে যায় মফিজুল।

স্বামী চলে যাওয়ার পর শয়নকক্ষের আড়ায় ওড়নার সাহায্য ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সোনিয়া পারভীন। পরবর্তীতের পরিবারের সদস্যরা সোনিয়া পারভীনের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *