সংবাদ শিরোনামঃ
গাবুরায় বিদ্যুৎ সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা লো ভোল্টেজ, লোডশেডিং, বিল জটিলতা ও মিটার পেতে হয়রানি নিয়ে গ্রাহকদের অভিযোগ কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নিহত সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন মাংস ব্যবসায়ী আটক কালিগঞ্জের কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো’র স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘ চ্যাম্পিয়ন   শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে কালিগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতির সভা অনুষ্ঠিত  খোলপাটুয়া নদীতে রাতের আঁধারে অবৈধ্য বালু উত্তোলনের অভিযোগ স্থানীয়দের সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি দেবহাটায় সরকারি কেবিএ কলেজে স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। কালিগঞ্জ উপজেলা ড্রিংকিং ওয়াটার মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান মোড়ল, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল করিম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সরদার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইদ্রিস আলী সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক তৈমুর আলম, ডাঃ শাহাবুদ্দীন মোড়ল, দক্ষিণ শ্রীপুর-কুশুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আবু হুসাইন সোহাগ ও জাকির হোসেন।

এছাড়া অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের মাহবুবর রহমান খান, মাষ্টার নুর হোসেন, নুরুজ্জামান, ইকবাল হোসেন, আলমগীর হোসেন মোড়ল, রমিজ উদ্দীন মোড়ল সহ বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *