সংবাদ শিরোনামঃ
কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন সম্পন্ন

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদকঃ

কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোর্ত্তজা আহমেদ আহবায়ক এবং পরিমল সরকার কে যুগ্ন আহবায়ক করে কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে গত বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্নু আহবায়ক মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে এবং যুবলীগের সদস্য কাজী জাহিদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক মোর্ত্তজা আহমেদ প্রমূখ।

উক্ত সভায় মোর্ত্তজা আহমেদকে কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং পরিমল সরকারকে যুগ্ন আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন এবং অনুমোদন করার বিষয়টি কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসান এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলো যুগ্ন আহবায়ক মোঃ ময়নুদ্দিন খান (মনি), যুগ্নু আহ্বায়ক মোঃ আবুল কালাম, সদস্য মোঃ সেলিম রেজা (বাবলু), মোঃ হেলাল গাজী, মোঃ আজহারুল ইসলাম, মোঃ আব্দুর রব খান, আমানাতুল্লাহ লিটন, মোঃ মাহফুজুর রহমান, মোঃ নাজমুল হুদা, মোঃ লতিফুর রহমান, মোঃ কামরুজ্জামান বাবু, মোঃ রফিকুল ইসলাম,মোঃ মিয়ারাজ হোসেন, মোঃ আবু সাঈদ,মোঃ নজরুল ইসলাম সরদার,কাজী জাহিদ হোসেন, মোঃ হাফিজুর রহমান, চিরঞ্জিত বিশ্বাস ও মোঃ রেজাউল করিম গাজী। আগামী তিন মাসের জন্য কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *