সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জের মৌতলায় আগুনে পুড়ে ব্যবসায়ীর কয়েক লাখ টাকার ক্ষতি

কালিগঞ্জের মৌতলায় আগুনে পুড়ে ব্যবসায়ীর কয়েক লাখ টাকার ক্ষতি

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলায় অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীর লাখ লাখ টাকার ক্ষতিসাধন। ঘটনাটি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পূর্ব মৌতলা পোষ্ট অফিস মোড়ে মৃত শেখ তোফাজউদ্দীন (টেকা) ছেলে সফিকুল ইসলামের পুরাতন প্লাস্টিকের দোকানে ঘটে।

এ ঘটনায় সফিকুল ইসলামের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য মীর গাওছোল আজমসহ স্হানীয় লোকজন।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৭ টার টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সফিকুলের দোকান ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় দোকানে থাকা মালামাল, পুরাতন প্লাস্টিক ও অন্যন্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্হানীয়দের ধারণা এতে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ কালিগঞ্জ ফায়ার সার্ভিস এর কর্মকর্তা আকবার আলীর নেতৃত্বে চৌকস টিম আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ফায়ার ফাইটার রবিউল ইসলাম জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই দোকানঘরে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২ ঘন্টার মত সময় লাগে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানটিতে মালামালসহ কয়েক লাখ টাকার জিনিসপত্র ছিল। পরে থানার এস আই বিশ্বজিতের নেতৃত্বের একটি দল সরেজমিন পরিদর্শন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *