সংবাদ শিরোনামঃ
আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা 
কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩নং সংকেত  

কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩নং সংকেত  

ডেক্স রিপোর্ট: উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় (২১.৩° উত্তর অক্ষাংশ এবং ৯১.৪° পূর্ব দ্রাঘিমাংশ) মৌসুমী গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩নং সতর্ক সংকেত।

মঙ্গলবার (পহেলা আগস্ট) দুপুরের পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কুয়াকাটা, মংলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, হাতিয়া, কক্সবাজার, টেকনাফ, সন্দীপ, ফেনি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাক্ষণবাড়ীয়া, কুমিল্লা, ও এর পার্শ্ববর্তী জেলা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঐ সব অঞ্চলের কোথাও কোথাও ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা / ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১০ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৫ কি.মি. দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কি.মি. দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৫ কি.মি. দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নাগাদ খেপুপাড়ার নিকট দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

এছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর যারা উপকূলে আছেন তারা সতর্কতার সাথে থাকার অনুরোধ করা যাচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *