সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে আপদকালীন পরিকল্পনা প্রণয়নে যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে আপদকালীন পরিকল্পনা প্রণয়নে যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ

 

মনির বাবু: স্টাফ রিপোর্টার।

সাতক্ষীরার শ্যামনগরে ইউএসএইডের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে কমিউনিটি পর্যায়ে ঝুঁকি মোকাবেলায় আপদকালীন পরিকল্পনা প্রণয়নের জন্য যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউএসএআইডির একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এ্যাসিস্ট্যান্স প্রকল্পের সহযোগিতায় কমিউনিটি পর্যায়ে ঝুঁকি মোকাবেলায় আপদকালীন পরিকল্পনা প্রণয়নের জন্য যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে শ্যামনগরের ২৫ জন যুব স্বেচ্ছাসেবকদের একত্র করে দুর্যোগ ব্যবস্থাপনা ও আপৎকালীন পরিকল্পনা প্রণয়নের উপর বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ পরিচালানা করেন এসডিআর প্রকল্প কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার দিপঙ্ককর সাহা, এসময় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার কাজী গোলাম মোর্তজা, প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন এলাকার যুব স্বেচ্ছাসেবক বৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *