সংবাদ শিরোনামঃ
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
এক নারীর গর্ভে জন্ম, সেই নারীকেই করি লাঞ্চনা

এক নারীর গর্ভে জন্ম, সেই নারীকেই করি লাঞ্চনা

কবিতা লেখিকা পায়েল শ্যামনগর থেকে :-

এক নারীর গর্ভে জন্ম মানব জাতির
সেই নারীকেই করি লাঞ্চনা,
ঘরের স্ত্রীকে মারি অবহেলায় কেউবা
অপর নারীতে খুঁজি সান্ত্বনা।
বিবেকের কাছে প্রশ্নবিদ্ধতার কোনো
নেই বালাই পুরুষ সমাজের,
নারীর কাছে কৈফিয়ত দিতে নই বাধ্য
হোক যতই অন্যায় কাজের!

বাকরুদ্ধ ও নত হও তুমি নারী জাতি
এটা অন্ধ সমাজের কামনা,
শক্তিশালী মস্তিষ্কেই তোমরা অগ্রাহ্য
আবেদনময়ী শরীরে বাসনা!
মা নাকি মূর্খ তারই গর্ভে দশটি মাস
পরে দু’পাতা আওরালে মুনি,
অপারগ কুলের দুগ্ধ পান করে বেড়ে
কর্মক্ষমতা যুক্তি এঁটে গুণী!

মাতৃ যোনিতে জন্মেও যোনির লালসা
মারূপী আরেক নারীকে ধর্ষণ,
লিঙ্গের অস্থিরতায় ভয়ানক অশ্লীলতা
নারীত্বে চালাই নির্মমতার ঘর্ষণ!
নারীর স্তনের লোলুপ আকর্ষণে উন্মাদ
পাশবিকতার বিষে চরম মন্থন,
অনুরূপ অবয়বে মায়েরও আকৃতি সৃষ্টি
কিরুপে হয় তার কাছে নিয়ন্ত্রণ?

নারীর ভাগ্য খণ্ডাবে কে আনবে ফিরিয়ে
অসমের জোয়ারে এক সমতা?
নশ্বর সাম্রাজ্যের অক্ষমতায় চির ধরাবে
কার ভিতরে এই দুর্লভ ক্ষমতা!
চিরায়ত যে সম্মান প্রাপ্তির প্রার্থনায় রত
কার সাধ্য সেই সমাজ বানানো?
তুমি বরং সেখানেই সন্তুষ্টি পাও যদি রও
কোণায় ফুলদানিতে সাজানো!

নারীরা হৃদয় তুলির আঁচড়ে স্বপ্নচারিণী
পৃথিবী রঙিন আদলে গড়ে,
তবুও ভাঙাচোরা সমাজে ব্যাথাহতোরা
ঠুনকো কিছুতে লড়াই লড়ে!
যুগে যুগে সহস্র বঞ্চনার শিকার হয়েও
নই আর অবলা আমি নারী,
লিঙ্গবৈষম্যের হিংস্র দম্ভ ভেঙ্গে বারবার
সর্বত্র জয়ী প্রতিদান তারই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *