সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
ইমাম আব্দুল ওহাবকে ৪১ বছরের ইমামতি শেষ বিদায় সংবর্ধনা দিলেন মসজিদ কমিটি

ইমাম আব্দুল ওহাবকে ৪১ বছরের ইমামতি শেষ বিদায় সংবর্ধনা দিলেন মসজিদ কমিটি

নিজস্ব প্রতিবেদকঃ

শ্যামনগরে বর্নিল আয়োজনে দীর্ঘ ৪১ বছর ইমামতি জীবন শেষে,মসজিদ কমিটির পক্ষ থেকে ইমাম হযরত মাওলানা আব্দুল ওহাবকে সংবর্ধনা প্রদান করা হয়। খোলপেটুয়া জামে মসজিদের মুসল্লিদের আয়োজনে (৭ জানুয়ারী) শনিবার সকাল ১০ টা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ানের ১২২ নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়। এদিকে ইমামকে বিদায় সংবর্ধনা দিয়ে মানবতার বিরল দৃষ্টি স্থাপন করেছেন মসজিদ কমিটিটি। অপরদিকে বাধ্যক্য জনিত কারণে অবসারে যাওয়ায় এ সংবর্ধনার ব্যাবস্থা করে কতৃপক্ষ ।

বিদায়ী ইমাম হযরত মাওলানা আব্দুল ওহাব গাবুরা ২ নং ওয়ার্ডের মোঃ খতিব গাজীর সন্তান এক ছেলে এক মেয়ে জনক এই ইমাম । বর্তমানে তিনি পাতাখালি ফাজিল মাদ্রাসায় প্রভাষকের দায়িত্ব পালন করছে,১৯৮২ সালে ২৩ বছর বয়সে গাবুরার খোলপেটুয়া জামে মসজিদে ইমামের দায়িত্ব গ্রহন ও টানা ৪১ বছর দায়িত্ব পালন করেন এই ইমাম।পাতাখালী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আলমগীর কবীরের, সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোলিনি ফরেস্ট জামে মসজিদের ইমাম হাফেজ রেজাউল করিম, প্রাক্তন গাবুরা ইউপি চেয়ারম্যান ও চকবারা জামে মসজিদের ইমাম ইসাহাক আলী , সাউদান চারিটির ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক ড, আবদুল্লাহ আল মাসুদ, মাওলানা আবু বাক্কার সিদ্দিকী,গাবুরা ইউপি সদস্য খান হাবিবুল্লাহ ,ইউপি সদস্য আবিয়ার রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য মসিউর রহমান ইয়াছিন সহ ৬৩ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন প্রমুখ উপস্থিত ছিলেন । উপস্থিত বক্তারা বিদায়ী ইমামের স্মৃতি চারণ সহ তার অনেক গুনাবলী তুলে ধরেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুল্লাহ আল মামুন

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *