সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
আশাশুনিতে বারসিক- এনগেজ প্রকল্পের উদ্যোগে সংঘাত- সংবেদনশীল মানবাধিকার ভিত্তিক আপ্রোচ প্রশিক্ষণ 

আশাশুনিতে বারসিক- এনগেজ প্রকল্পের উদ্যোগে সংঘাত- সংবেদনশীল মানবাধিকার ভিত্তিক আপ্রোচ প্রশিক্ষণ 

নিজস্ব প্রতিবেদক ।

০২-০৩ শে ফেব্রুয়ারী  ২০২৬খ্রি: দুই দিনব্যাপী বারসিক এনগেজ প্রকল্পের অওতায় আশাশুনি  উপজেলার কুল্ল্যা ইউনিয়নের গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সংঘাত- সংবেদনশীল মানবাধিকার ভিত্তিক  আপ্রোচ (এইচআরবিএ ) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য প্রদান রাখেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান  শিক্ষক  জনাব মো: ছাফিউল্লাহ।

প্রশিক্ষণে শিক্ষার্থী ফোরামের ২৭ জনকে (১২ছাত্র,১৫ জন ছাত্রী) মানবাধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি এইচআরবিএ এবং সংঘাত সংবেদনশীল দৃষ্টিভঙ্গি শেখানো হয়, যাতে শিক্ষার্থীরা স্থানীয় সমস্যার সমাধান এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করতে পারে। উক্ত প্রশিক্ষণে মানবাধিকারের পাঁচটি মূলনীতির উপর জোর দেওয়া হয় (অর্থবহ এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ,জবাবদিহিতা, স্বচ্ছতা, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা)। দুইদিন ব্যাপী ঐ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণমূলক আলোচনা, মতামত, অভিজ্ঞতা বিনিময়, প্রশ্নোত্তর ও দলীয় কাজে অংশগ্রহণ করেন।

যেখানে ফ্যাসিলিটেট করেন বারসিক এনগেজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার সুপর্ণা মিত্র এবং  সার্বিক ভাবে সহযোগীতায় ছিলেন উক্ত প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর  মনিরুল ইসলাম  ও রাশেদুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *