সংবাদ শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি
আমাদী ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার প্রার্থী হিসেবে মানুষের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন জেসমিন আক্তার ময়না

আমাদী ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার প্রার্থী হিসেবে মানুষের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন জেসমিন আক্তার ময়না

কয়রা (খুলনা) প্রতিনিধি:

​আসন্ন কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন মোছাঃ জেসমিন আক্তার ময়না। এলাকার সাধারণ ভোটারদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকায় তিনি বর্তমানে ভোটারদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এবং জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।

​গণসংযোগে সাধারণ মানুষের ঢল

​প্রতিদিনের মতো তিনি আমাদী ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় চষে বেড়িয়েছেন এই নারী নেত্রী। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন তিনি। তাঁর এই গণসংযোগ মিছিলে যোগ দিচ্ছেন এলাকার শত শত নারী-পুরুষ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, এলাকার জনগণ পরিবর্তন চায় এবং সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে জেসমিন আক্তার ময়নাকে দেখতে উদগ্রীব হয়ে আছে।

​সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয়​ আমাদী এলাকার আতিয়ার রহমান নামের এক ব্যাক্তি জানান, মোছাঃ জেসমিন আক্তার ময়না দীর্ঘদিন ধরে এলাকার যেকোনো সামাজিক ও মানবিক সংকটে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। গরিব-দুঃখীর সাহায্য সহযোগিতা থেকে শুরু করে এলাকার নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে তাঁর নিরলস প্রচেষ্টা রয়েছে।

​এ বিষয়ে মোছাঃ জেসমিন আক্তার ময়না বলেন, “আমি কোনো পদের লোভে নয়, মানুষের সেবা করার সুমহান ব্রত নিয়ে মাঠে নেমেছি। আমাদী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মা-বোন ও ভাইয়েরা আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে এই ওয়ার্ডগুলোকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সরকারি সকল সুযোগ-সুবিধা এবং ভাতা প্রকৃত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *