সংবাদ শিরোনামঃ
সাজিদা হত্যার বিচার দাবিতে কালিগঞ্জে মানববন্ধনঃ দ্রুত ওসি’র অপসারণের দাবি কালিগঞ্জে চলাচলের রাস্তায় বিঘ্নের ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন  শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান  শ্যামনগর বুড়িগোয়ালিনী-মুন্সিগঞ্জ সড়কের ভগ্ন কালভার্ট মেরামতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগ দেবহাটার কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগরে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় লিখিত অভিযোগ দেবহাটা উপজেলার বসুখালী খাল পুনঃখনন কর্মসূচীর শুভ উদ্বোধন এখন অর্ডার নেওয়া হচ্ছে সুস্বাদু গোবিন্দভোগ আমের। সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল আহত সাজিদা হত্যার চব্বিশ ঘন্টা না যেতেই পিতার মৃত্যুতে এলাকায় শোক
ঢাকা থেকে যুবককে অপহরণ করে জিম্মি, পিতা-পুত্রসহ গ্রেপ্তার-৩

ঢাকা থেকে যুবককে অপহরণ করে জিম্মি, পিতা-পুত্রসহ গ্রেপ্তার-৩

দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা থানায় ঢাকা থেকে এক যুবককে অপহরণ করে জিম্মি রাখার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. রবিউল ইসলাম তার ছেলে আক্তারুজ্জামান আশিক (২৫)–কে অপহরণের অভিযোগে দেবহাটা থানায় এজাহার দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আসামিরা অজ্ঞাতনামা ৪/৫ জনকে সঙ্গে নিয়ে ঢাকায় আশিকের বাসায় যান। পরে নানা প্রলোভন দেখিয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে অপহরণ করে একটি প্রাইভেটকারে সাতক্ষীরার দেবহাটার সখিপুর গ্রামে নিয়ে যাওয়া হয়।পরদিন ভোরে তাকে আসামিদের বাড়িতে আটকে রাখা হয়। এরপর একটি মোবাইল ফোন থেকে বাদীপক্ষকে ফোন করে পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের চেকবইসহ সেখানে যেতে চাপ দেওয়া হয়। পরিস্থিতির মুখে আশিকের মা ও বোন সখিপুরে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যাংকের চেক ও স্বাক্ষরবিহীন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জানুয়ারি গভীর রাতে আসামিদের বাড়ি থেকে অপহৃত যুবককে উদ্ধার করে। এ সময় আসামিদের হেফাজত থেকে ১১টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সাতটি ব্যাংকের চেক এবং ভুক্তভোগীর মায়ের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *