সংবাদ শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় ৯০০ দুস্থ‌্য প‌রিবারের মাঝে না‌বিকের কুরবানীর মাংস বিতরণ শ্যামনগরে আসামী পলাতকের সহায়তাকারী আল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শ্যামনগর গাবুরায় কালবৈশাখী ঝড়ে কয়েক টি বসত ঘরের চাল উড়ে গেছে  শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোরবানিকৃত পশুর চামড়া  ঈদ,আনন্দ উপলক্ষ্যে শ্যামনগরে বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে  বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত  গাবুরায় নিহত আমিনুর রহমানের পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন ড. মোঃ মনিরুজ্জামান গাবুরাতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, প্বার্শ্বেমারীতে শোকের ছায়া  কালিগঞ্জে ভুমিহীনদের জমি দখলের চেষ্টা: ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ
কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ডাকবাংলা মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা। অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় কালিগঞ্জ ডাকবাংলা মোর এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,এছাড়া কালিগঞ্জ থানা পুলিশ, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এর পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য শ্রদ্ধা জানিয়ে নিবেদন করা হয়।এ সময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু। সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই,কবির এই বাণীর মতই বুদ্ধিজীবীরা সর্বকালের সেরা সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান এর সভাপতিত্ব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়ত ইসলামের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন,সরকারি কালিগঞ্জ পাইলট স্কুলের সহকারি শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা ছাত্র সমন্বয়ক মারুফ হাসান প্রমূখ। শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *