সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ

ডুমুরিয়া প্রতিনিধি :খুলনায় পারিবারিক বিরোধের জেরে এক মা তার দুই শিশু সন্তান মেয়ে ফাতেমা (৬) ও ছেলে ওমর (৭ মাস) বালিশ চাপা দিয়ে হত্যার পর মা নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ডুমুরিয়া গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের আব্দুল মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮)। শনিবার (২৭ জানুয়ারি) সকালে কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ডলি বেগমের স্বামী আব্দুল মান্নান সরদার লেকসাস গাইড বইয়ের একজন মার্কেটিং অফিসার। প্রতিদিন সকালে তিনি বাড়ি থেকে কর্মস্থল খুলনার উদ্দেশে বেরিয়ে যান। তবে আজ শনিবার ছুটি থাকার কারণে কাজের চাপ কম থাকায় তিনি উপজেলা সদর ডুমুরিয়া বাজারের উদ্দেশ্যে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি তার মা ও স্ত্রী-সন্তানদের ডাকাডাকি করে সাড়া না পেয়ে পাশে চাচাতো ভাইয়ের বাড়িতে যান। সেখানে তার স্ত্রী ও সন্তানদের না পেয়ে মাকে নিয়ে বাড়ি ফিরে আসেন। পরে হাসুয়া দিয়ে দরজার খিল খুলে স্ত্রী ডলি বেগমকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এবং তার শিশু সন্তান ফাতেমা ও ওমরের লাশ ঘরে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা এসে এ ঘটনা জানতে পারেন।

এলাকাবাসী আরও জানান, পারিবারিক কোনো কারণে সকালে শাশুড়ির সঙ্গে ডলি বেগমের সামান্য ঝগড়া হয়েছিল। হয়তো তার কারণে এ ঘটনা ঘটতে পারে। তারা বলেন, ডলি বেগম একটু রাগী প্রকৃতির ছিলেন। তবে তারা স্বামী মান্নানের সঙ্গে কখনো তাকে ঝগড়া করতে দেখাযায়নি। সে বিষ জাতীয় কিছু খাইয়ে অথবা বালিশ চাপা দিয়ে সন্তানদের হত্যা করে ডলি বেগম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

গুটুদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইজ্জত আলী বলেন, ডলি বেগমের স্বামী আব্দুল মান্নান লেকসাস গাইড কোম্পানিতে মার্কেটিং অফিসার পদে কাজ করেন। এলাকায় সবার সঙ্গে তার ভালো সম্পর্ক। তার স্ত্রী একটু জেদি প্রকৃতির হলেও আমি তার প্রতিবেশী হিসাবে তাকে কখনো তার স্ত্রীর সঙ্গে ঝগড়া অথবা রাগারাগি হতে দেখিনি। তবে, কী কারণে এ রকম ঘটনা ঘটল বুঝতে পারছি না।তিনি আরও বলেন, দুপুরে মান্নানের চাচাতো ভাইয়ের বাড়িতে তাদের দাওয়াত ছিল। ছুটির দিন দাওয়াত থাকার কারণে মান্নান বাড়ি থেকে দূরেও যায়নি। বেলা সাড়ে ১১টার দিকে সে বাড়িতে ফিরে এসে তার স্ত্রী, সন্তানদের মৃত অবস্থায় দেখতে পায়।

গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহীনুল ইসলাম তুহীন বলেন, এ রকম মর্মান্তিক একটি ঘটনা ঘটবে তা আমরা বিশ্বাস করতে পারছি না।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত শাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পর বলা যাবে— কী কারণে ও কীভাবে এ ঘটনা ঘটেছে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, সবকিছু দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, মা ডলি বেগম আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার আগে তিনি তার দুই শিশু সন্তানকে হত্যা করেন। এ ব্যাপারে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।

শিশু দুইটি হত্যা পর মা নিজেই ফাঁস দিয়ে আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি :খুলনায় পারিবারিক বিরোধের জেরে এক মা তার দুই শিশু সন্তান মেয়ে ফাতেমা (৬) ও ছেলে ওমর (৭ মাস) বালিশ চাপা দিয়ে হত্যার পর মা নিজেই গলায় ফাঁস দিয়ে বিস্তারিত....

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ পড়ুয়া আল আমিন সরদার (২০) নামের যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মার্কা গ্রামে এ ঘটনা ঘটে।

আল আমিন সরদার ঐ গ্রামের আরিজুল সরদারের বড় ছেলে। খবর পেয়ে রাত ২ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

প্রতিবেশি আক্তার বলেন, আল আমিনের সাথে যেটা ঘটেছে সেটি শিক্ষিত ছেলে হিসাবে কাম্য নয়। প্রেম ঘটিত কারণে সে আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিলো, তবে তাদের মধ্যে কি ঘটেছিলো জানি না।

আল আমিনের পিতা আরিজুল সরদার জানান, রাত ১২টার দিকে হঠাৎ ঘর থেকে শব্দ শুনতে পায় কিছু পড়ে যাওয়ার। আমরা আল আমিন কে অনেক বার ডাক দিলেও কোন সাড়া পাচ্ছিলাম না। পরে দরজা ভেঙ্গে দেখি আল আমিন দঁড়ি দিয়ে আড়ায় ফাঁস দিয়েছে, পাশে আলনা পড়ে আছে।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদিপ কুমার সানা বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক কারন জানাযাবে।

কলিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ পড়ুয়া আল আমিন সরদার (২০) নামের যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মার্কা গ্রামে এ ঘটনা ঘটে। বিস্তারিত....

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ আল আমিন (২২)। সে দেবহাটার ধোপাডাঙ্গা দক্ষিণপাড়ার মোঃ আলম বারী গাজীর ছেলে। গতকাল শুক্রবার রাত ১১টার সময় সাতক্ষীরা সদর থানার আলিপুর এলাকার বাকাল-এল্লারচরগামী পাকা রাস্তার উপর জনৈক দেবদাসের মুদির দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ ডিবি’র অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে, সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই দেব কুমার দাস, এএসআই বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত আসামীকে ফেন্সিডিলসহ আটক করা হয়।

তিনি আরো জানান, এব্যাপারে সাতক্ষীরা থানার মামলা হয়েছে। মামলা নং-৩৮, তারিখ- ২৭/০১/২০২৪ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৪(খ)।—–

সাতক্ষীরায় ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ আল আমিন (২২)। সে দেবহাটার ধোপাডাঙ্গা দক্ষিণপাড়ার মোঃ আলম বারী গাজীর বিস্তারিত....

চট্টগ্রাম প্রতিনিধি:বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী এলাকার মুন্সি সবাদার জামে মসজিদের নামে ওয়াকফকৃত জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে গত ২১জানুয়ারী রবিবার জোনায়েদ আলীসহ ৪৪জনের স্বাক্ষরিত বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদ ও তৎসংলগ্ন ৩টি নাল জমি ওয়াকফ সম্পত্তি।

দীর্ঘদিন অত্র এলাকাবাসী মসজিদ কমিটির মাধ্যমে মসজিদের ব্যয়ভার বহন করে আসছিল। ক্রমবর্ধমান মুসল্লির তুলনায় মসজিদটি ছোট ও কোন ঈদগাঁ মাঠ না থাকায় কমিটির সদস্যবৃন্দ মসজিদ সংস্কার, একটি ঈদগা মাঠ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় সক্রিয় হলে মোতয়াল্লীর বিরোধীতার কারণে তা বাস্তবায়ন হয়নি এবং কমিটির কার্যক্রম স্থগিত হয়ে যায়।

তবে মসজিদের ইমামের বেতন ও যাবতীয় খরচ এলাকাবাসীর সহযোগীতায় এখনো চলমান রয়েছে। মোতয়াল্লী ঐ ৩টি নাল জমি তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার এবং একটি জমির কিছু অংশ আর্থিক লেনদেনের মাধ্যমে পার্শ্ববর্তী জমির মালিকের নিকট বিক্রি করে দেন। বাকী নাল জমিগুলো থেকে বিভিন্ন সময়ে মাটি বিক্রি করে ক্ষতিসাধন করেন।

সম্প্রতি জানাযার নামাজ, ঈদের নামাজের জায়গা সংকুলান না হওয়ায় এলাকাবাসি আবার ঈদগাঁ মাঠ ও মাদ্রাসা গঠনের উদ্যোগ গ্রহন করলে মোতয়াল্লী বাধা প্রদান করেন ও নিজেদের ব্যক্তিস্বার্থে ব্যবহারের জন্য ভবন নির্মানের কাজ আরম্ভ করেন।অভিযোগকারী জোনায়েদ আলী বলেন,মসজিদের নামে ওয়াকফকৃত জায়গা দখল করে ভবন নির্মাণ করছে। আমিসহ এলাকাবাসী মসজিদের জায়গায় ভবন নির্মাণে বাধা দিলে তারা উল্টো আমাদেরকে ভয় দেখায় এবং হুমকি দেয়।

এ বিষয়ে বোয়ালখালী উপজেলা নিবার্হী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তের জন্য সহকারি কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।

মসজিদের জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি:বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী এলাকার মুন্সি সবাদার জামে মসজিদের নামে ওয়াকফকৃত জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে বিস্তারিত....

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কথিত সীমানা পিলারসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মৃত্যু আফছার সানার ছেলে মোঃ জিয়ারুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার কচুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ শাহজামান সানা (৪০)।

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) রাত সাড়ে ৮টার সময় সাতক্ষীরার আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ওই কথিত সীমানা পিলার উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ অফিস জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এসআই পিন্টু লাল দাস, এএসআই মোঃ আবু সুফিয়ান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় আশাশুনি থানায় মামলা হয়েছে। মামলা নং-১৫, তারিখ- ২৬/০১/২০২৪ ইং, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ই(১)(অ)/২৫-উ।

সাতক্ষীরা ডিবির অভিযানে কথিত সীমানা পিলারসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কথিত সীমানা পিলারসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মৃত্যু আফছার সানার ছেলে মোঃ জিয়ারুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার কচুয়া বিস্তারিত....

কলমে: দীপজ্যোতি
শ্রেণি: পঞ্চম

এতো শীত যে করা যায় না স্নান
এতো ঠান্ডায় দেহ থেকে বের হয়ে যায় প্রাণ।
শীতের সময় ভালো লাগে পিঠা
ঠান্ডায় মুখ থেকে বের হয় না কথা।
শীতে প্রাণ ভরে পান করা যায় না পানি
শীতকাল অনেক মজার আমরা সবাই মানি।
সবচেয়ে বেশি ঠাণ্ডা থাকে ভোরে
ঘুম থেকে তুলে দেয় মা জোর করে।
শীতকালে সবচেয়ে ভালো লাগে খেতে ভাপা পিঠা
এই কয়দিন শীত পড়ছে হাড়কাঁপা।
শীতের মাঝে পরে থাকতে হবে কাপড় মোটা
এ সময় আরো ভালো লাগে রস পুলি পিঠা।
এতো শীতের মাঝে আমরা করছি বাস
শীতের সময় ভালো লাগে খেজুরের রস।
শীতের সকালে ঠাণ্ডা হাওয়া বয়ে যায়
শীতের সকালে সবাই রৌদ্রে বসে গরম ভাত খায়।

শীতের সময়

কলমে: দীপজ্যোতি শ্রেণি: পঞ্চম এতো শীত যে করা যায় না স্নান এতো ঠান্ডায় দেহ থেকে বের হয়ে যায় প্রাণ। শীতের সময় ভালো লাগে পিঠা ঠান্ডায় মুখ থেকে বের হয় না বিস্তারিত....

মোঃ আল আমিন রানা কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের কোলঘেষা মহেশ্বরীপুর ইউনিয়নে কালিকাপুর সেক্রেটারি মোড়ে কনকনে শীত উপেক্ষা করে পাঁচ গ্রামের তিন শতাধিক ষাটোর্ধ্ব মানুষ কয়রা সাংবাদিক ফোরামের কম্বল নিতে হাজির।তীব্র শীতে কাবু হয়ে পড়েছে সুন্দরবন উপকূলের প্রত্যন্ত এই এলাকার খেটে খাওয়া হতদরিদ্র সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকালে মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর সেক্রেটারি মোড়ে কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটুর সভাপতিত্বে ও জি এম শামিম হোসেন রোজেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ব্যবসায়ী মো.আলমগীর হোসেন আলম।ব্যবসায়ী মো.আলমগীর হোসেনের অর্থায়নে কয়রা সাংবাদিক ফোরামের কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল কয়রা থানা এসআই ফরিদুজ্জামান, মেডিকেল ইনচার্জ আশরাফ আলী,সাংবাদিক আবির হোসেন,মো.মোক্তার হোসেন,সাবেক ইউপি সচিব আব্দুল গফুর, মিনহাজ দিপু,ইউনুস আলী সহ প্রমুখ।

উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ইউনিয়নের কালিকাপুর,সাতহালিয়া,দক্ষিণ কালিকাপুর, তেঁতুলতল চর, চৌকুনী গ্রামের হতদরিদ্র নিম্ম আয়ের মানুষ কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন। বাবুরাবাদ গ্রামের ষাটোর্ধ্ব ইউনুস আলী বলেন,এতো শীত গেল, কেউ আমাইগা একবারও খোঁজ নিল না। আজ আমাকে বাড়িত থেকে ডেকেএনে একটা কম্বল দিল।শীতের কষ্ট করতেছিলেম, আজ থেকে একটু হলেও শান্তিতে রাতে ঘুমাতে পারবো।

মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সত্তরোর্ধ্ব মো. শহীদ গাজী বলেন, এতদিন শীতে কষ্ট পাইছি। এখন আমাদের জন্য আমাদেরই ঘরের সন্তান আলমগীর ভাই সহযোগিতায় কম্বল দিছে আল্লাহ তার ভালো করুক বাঁচিয়ে রাখুক এই দোয়া করি। এ বছর এই প্রথম কম্বল পেলাম। আমাদের আর শীতে কষ্ট করতে হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি কয়রা থানা এসআই ফরিদুজ্জামান বলেন,আমি আপনাদের মহেশ্বরীপুর বিটের দায়িত্বে আছি ,আপনাদের জন্য সর্বক্ষণ কাজে নিয়োজিত আছি।আপনাদের বিপদ আপাদে পাশে থাকতে চাই।প্রত্যন্ত এই জনপদের মানুষের নিয়ে কাজ করছি।আজকে এই প্রত্যন্ত এলাকায় কয়রা সংবাদিক ফোরাের মাধ্যমে কম্বল দিতে পেরে ভাল লাগছে।

প্রধান অতিথি ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বলেন,ঠাণ্ডা বাতাসের দাপটে সুন্দরবন উপকূলের প্রত্যন্ত এই জনপদে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষদের। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে আজ এসেছি আপনাদের পাশে,আপনার সবাই আমার জন্য দোয়া করবেন এভাবে যেন আপনাদের পাশে সারাজীবন থাকতে পারি এবং এর চেয়ে ভালো কিছু করতে পারি।

শীতার্তদের মাঝে কয়রা সাংবাদিক ফোরামের কম্বল বিতরণ

মোঃ আল আমিন রানা কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের কোলঘেষা মহেশ্বরীপুর ইউনিয়নে কালিকাপুর সেক্রেটারি মোড়ে কনকনে শীত উপেক্ষা করে পাঁচ গ্রামের তিন শতাধিক ষাটোর্ধ্ব মানুষ কয়রা সাংবাদিক ফোরামের কম্বল বিস্তারিত....

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধিঃ
শ‍্যামনগর উপকূল অঞ্চলের সুনামধন‍্য বিদ‍্যাপীঠ বুড়িগোয়ালিনী ফরেস্ট ম‍াধ‍্যমিক বিদ‍্যালয়। অত্র বিদালয়ের
২০২৪ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অত্র বিদ‍্যাপীঠের মাঠে  (২৪ জানুয়ারি) মঙ্গলবার সকাল দশটায়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পশ্চিম বনবিভাগের সহকারি বন সংরক্ষক এম,কে,এম ইকবাল হোছাইন চৌধুরী।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরুকরা হয়।
বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য এম এম রবিউল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ-থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব, পুলিশিং কমিটির সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাবেক শিক্ষক মজিবর রহমান, বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রেজাউল করিম, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য  (মহিলা) ফাতেমা খাতুন, সাবেক শিক্ষক আব্দুল জলিল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, জাকির সিদ্দিকী সোহাগ, রবিউল ইসলাম, বনবিভাগের আল-মামুন সহ অত্র বিদ‍্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী।
অত্র বিদ‍্যাপীঠ থেকে ২০২৪ সালে ৪৯ জন শিক্ষার্থী এস এস সি পরিক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী।
 এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন ২০২৪ সালে এই বিদ‍্যাপীঠ থেকে যে সমস্ত শিক্ষার্থী পরিক্ষা দিবেন তাদেরকে ভালো ভাবে পড়াশুনা করতে হবে, তাছাড়া  তিনি আরো বলেন পরিক্ষার হলে যেয়ে মনযোগ দিয়ে প্রশ্নর উত্তর সঠিকভাবে খাতায় লিখার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন।
সভাপতির সমাপনী বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
সমগ্রহ অনুষ্ঠান পরিচালনা করে সহকারি শিক্ষক তাজুল ইসলাম।

বুড়িগোয়ালিনী ফরেস্ট ম‍াধ‍্যমিক বিদ‍্যালয়ে২৪ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধিঃ শ‍্যামনগর উপকূল অঞ্চলের সুনামধন‍্য বিদ‍্যাপীঠ বুড়িগোয়ালিনী ফরেস্ট ম‍াধ‍্যমিক বিদ‍্যালয়। অত্র বিদালয়ের ২০২৪ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অত্র বিদ‍্যাপীঠের মাঠে  (২৪ জানুয়ারি) মঙ্গলবার বিস্তারিত....

খুলনা প্রতিনিধি : খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাদিকুর রোহান ওরফে বিহারি রানা (৩২)নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময়ে পলাশ (৩০) নামের অপর যুবক পায়ে গুলিবিদ্ধ হন।

সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আমিরুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। নিহত বিহারি রানা নগরীর ফেরিঘাট দেবেন বাবু রোড এলাকার শেখ মোহাম্মদ ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে রানা ও পলাশ ময়লাপোতা মোড়ে আহসান উল্লাহ কলেজের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ২/৩ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদেরকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।গুলিবিদ্ধ রানাকে খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এসময় গুলিবিদ্ধ আহত পলাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্যের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত বিহারি রানার বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানায় একাধিক মামলা রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম জানান, কারা কী উদ্দেশ্যে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে হত্যাকারীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনা প্রতিনিধি : খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাদিকুর রোহান ওরফে বিহারি রানা (৩২)নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময়ে বিস্তারিত....

মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ

মোটা অংকের টাকার প্রলোভনের ফাঁদে ফেলে জেলা, উপজেলা জুড়ে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করে রুপা এনজিও নামে একটি সমবায় সমিতির মালিক প্রতারক মনিরুল ইসলাম উধাও। টাকা ফেরত পাওয়ার দাবিতে অফিসে অফিসে ধরনা দিয়ে মিলছে না কোন কর্মকর্তা-কর্মচারীর সন্ধান। টাকা ফেরত পাওয়ার দাবিতে গত সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১ টার থেকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের রুপা এনজিও সমবায় সমিতির অফিসে শত শত ভুক্তভোগী গ্রাহকরা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে টাকা ফেরত পাওয়ার দাবীতে। দিন মজুরি দিয়ে কষ্টার্জিত টাকা জমা রেখে এখন ফেরত না পাওয়ায় অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে ভুক্তভোগী আমানতকারী গ্রাহকরা। রাতারাতি অফিস বন্ধ করে চলে যাওয়া এলাকায় শত শত আমানতকারী গ্রাহকের এখন মাথায় হাত উঠেছে। শুধু ফতেপুর শাখা অফিস না কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর, নলতা সমবায় সমিতির অফিস সহ জেলার প্রায় সব সহ অফিসে তালাবদ্ধ। মাঝেমধ্যে সমিতির কর্মচারী, কর্মকর্তারা ঋণের কিস্তি আদায়ের জন্য খুললেও পরক্ষণে গ্রাহকের পিটুনি খাওয়ার ভয়ে পালিয়ে যায়। সাতক্ষীরা জেলাু জুড়ে হাজার হাজার গ্রাহকের নিকট হতে মোটা অংকের লাভের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা জমা নিয়ে নলতায় জমি কিনেছে। পরক্ষণে সেই জমি ব্যাংকে মডগ্রেজ রেখে মোটা অংকের টাকার লোন নিয়ে ঢাকায় প্লট, বাড়ি কিনেছে বলে ভুক্তভোগীরাসাংবাদিকদের জানান। সরে জমিনে গেলে শত শত গ্রাহকরা জানান কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ টাকিপাড়া গ্রামের মৃত গোলাম হোসেনের পুত্র ওরফে বাটাং এর পুত্র প্রতারক মনিরুল ইসলাম প্রথমে নলতায় রুপা সমবায় সমিতি নামে একটি এনজিও খুলে বসে। প্রথমে ঋণ দেওয়ার নাম করে এলাকায় নারী-পুরুষদের সদস্য সংগ্রহ করে কার্যক্রম শুরু করে। সমবায় অফিস থেকে রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংকের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নাম ভাঙ্গিয়ে কালীগঞ্জ উপজেলার ফতেপুর, বিষ্ণুপুর, ইউনিয়ন এলাকায় কার্যক্রম কার্যক্রম ২০০৮-৯ সাল হতে অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে। শুরুতেই ১ লক্ষ টাকায় মাসে ৩ হাজার টাকা লাভের প্রলোভনের ফাঁদে ফেলে গ্রাহকদের নিকট হতে সঞ্চয় আমানত সংগ্রহ করা শুরু করে। এইভাবে দীর্ঘ ১৫ বছরে গ্রাহকদের নিকট হতে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন সুযোগ বুঝে মাস খানেক আগে তারা অফিসের তালা ঝুলিয়ে গ্রাহকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বর্তমান গ্রাহকরা অফিসে কোন কর্মকর্তা-কর্মচারীকে না পেয়ে হায় হায় কোম্পানির মত খুঁজে বেড়াচ্ছে। খবর ছড়িয়ে পড়লে এলাকার শত, শত গ্রাহক প্রতিদিন অফিসের সামনে এসে বই হাতে ভিড় জমাচ্ছে এবং বিক্ষোভ সমাবেশ করছে। সোমবার দুপুরে সরেজমিনে গেলেজানা যায় ফতেপুর গ্রামের মহাদেব সরদার ৫০হাজার, অনন্ত সরদার ২ লক্ষ ৩০ হাজার, জগ সরদার ৫০ হাজার, সুভাষ সরকার ৩ লক্ষ, অমিও হাজরা দেড় লক্ষ, কল্পনা হাজরা দেড় লক্ষ্, ক্ষান্ত রানি হাজরা ১ লক্ষ ৫৬ হাজার, বিদেশ হাজরা ২লক্ষ্, গুরুপদ হাজরা ৫ লক্ষ, সরপাল ৫০ লক্ষ্, দিলীপ ঢালি ২ লক্ষ, এইভাবে শত শত নারীর পুরুষ এর নিকট হতে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগী গ্রাহকরা সাংবাদিকদের জানান। তারা প্রথমে এসে গ্রামে গ্রামে ঋণ দেওয়ার নাম করে সমিতি গঠন করে পরবর্তীতে ১ লক্ষ টাকা জমা রাখলে মাসে ৩০০০ টাকা লাভের প্রলোভন দেখালে মানুষ টাকা জমা রাখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। আর এইভাবে উপজেলা সমবায় কর্মকর্তাকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে বছরের পর বছর অপকর্ম চালিয়ে গেলেও তারা থাকে ধরাছোঁয়ার বাইরে। এ ব্যাপারে এনজিও সমবায় সমিতির মালিক মনিরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি খবরের কাগজে না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। এতে তার মোটা অংকের টাকা ক্ষতি হয়ে যাবে এবং তিনি আরো সাংবাদিকদের জানান একটু সমস্যা হয়েছে আমি আবার ফান্ড পেয়ে গ্রাহকের টাকা আস্তে আস্তে দিয়ে দেব। আপনারা খবরের কাগজে লিখলে বিষয়টি জানাজানি হলে আমার টাকা দেওয়া সম্ভব হবে না। তাই আপনারা দয়া করে লিখবেন না। ভুক্তভোগী গ্রাহকরা টাকা ফেরত পাওয়ার দাবিতে জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

কালিগঞ্জে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে নলতার রুপা এনজিও উধাও

মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ মোটা অংকের টাকার প্রলোভনের ফাঁদে ফেলে জেলা, উপজেলা জুড়ে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করে রুপা এনজিও নামে একটি সমবায় সমিতির মালিক প্রতারক মনিরুল ইসলাম উধাও। বিস্তারিত....