সংবাদ শিরোনামঃ
মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২
এম এ হালিম ঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন বিএনপি মনোনীত শ্যামনগর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান মনির।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার অসুস্থতার খবর আমরা গভীর উদ্বেগের সঙ্গে অনুসরণ করছি। আল্লাহর রহমতে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির সামনে ফিরে আসেন—এই দোয়া করছি ও সকলকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম জিয়ার নেতৃত্ব দেশের গণতন্ত্রকামী মানুষের কাছে আশার আলো। তাই তার সুস্থতা আজ জাতির দাবি।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন শ্যামনগর-৪ আসনের বিএনপি প্রার্থী ড. মোঃ

এম এ হালিম ঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন বিএনপি মনোনীত শ্যামনগর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. বিস্তারিত....

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম উপকূলীয় এলাকা গাবুরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার উদ্যোগে ২৮ নভেম্বর বিকালে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং উপকূলীয় জনপদের উন্নয়ন ভাবনাকে তুলে ধরার লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়।

ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বক্তব্যের একপর্যায়ে তিনি উপকূলীয় অঞ্চলের অবহেলিত মানুষ, বিশেষ করে নদী–নির্ভর জেলে সম্প্রদায় এবং লোকসংগীত শিল্পে জনপ্রিয় বাওলিদের কল্যাণ বিষয়ক নানা প্রসঙ্গে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “এই অঞ্চলের জেলেরা নদী ও সাগরের সঙ্গে সংগ্রাম করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তারা ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং সরকারি সেবা থেকে প্রায়ই বঞ্চিত থাকে। একইভাবে বাওলি শিল্পীরা আমাদের সংস্কৃতির প্রাণ, অথচ তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এই জনগোষ্ঠীর অধিকার, পেশাগত সুরক্ষা এবং সংস্কৃতি বিকাশে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থনই জামায়াতের সবচেয়ে বড়ো শক্তি। ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণমানুষের অধিকার রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল। তিনি দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা তুলে ধরে বলেন, নৈতিক ও আদর্শভিত্তিক নেতৃত্ব এখন সময়ের দাবি। উপকূলীয় অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ বলেন, “দেশের সার্বিক সংকট থেকে উত্তরণের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে জনগণের সঠিক সিদ্ধান্ত।” তিনি একইসঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের মতামতকে সম্মান জানিয়ে এগিয়ে যেতে হবে।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ বক্তব্যে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে বলেন, উপকূলের এই জনগণই বদলে দিতে পারে দেশের আগামী দিনের নেতৃত্ব। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত এবং নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

জনসভায় স্থানীয় হাজারো নেতাকর্মী, জেলে, বাওলি শিল্পী, কৃষক, শিক্ষক, তরুণ এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো সভাস্থল উৎসবমুখর পরিবেশে জনসমাগমে মুখর হয়ে ওঠে।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে বিশেষভাবে জেলে ও বাওলি শিল্পীদের নিরাপত্তা, জীবিকা উন্নয়ন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, যা উপস্থিত জনগণের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

সৎ নেতৃত্বেই নিশ্চিত হবে উপকূলের উন্নয়ন – সাবেক এমপি গাজী নজরুল ইসলাম

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম উপকূলীয় এলাকা গাবুরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার উদ্যোগে ২৮ নভেম্বর বিকালে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় বিস্তারিত....

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে ২৭ নভেম্বর (বুধবার) বিকালে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের স্থানীয় মাঠে আয়োজিত এ সমাবেশে এলাকাবাসী, নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইদ্রিস আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল বলেন, “গণমানুষের প্রত্যাশা পূরণে দলকে এগিয়ে যেতে হবে। জনগণের আস্থা অর্জনই আজকের প্রধান চ্যালেঞ্জ।”
জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ। সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।”

শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান এবং উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন আহমেদ বলেন, “সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ততা আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এছাড়া উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ সাইদী হাসান বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন। বক্তারা জনগণের অধিকার আদায়, শান্তিপূর্ণ নির্বাচন এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ জনসভা দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

শ্যামনগরে পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে ২৭ নভেম্বর (বুধবার) বিকালে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের স্থানীয় মাঠে আয়োজিত এ সমাবেশে এলাকাবাসী, নেতাকর্মী ও বিস্তারিত....

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ নভেম্বর বিকাল ৩টায় নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান। সভাটি শুরু হওয়ার আগেই সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মাদ্রাসা মাঠে সমবেত হন। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান ও উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ। এছাড়া স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হলে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। তারা দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য গণসংযোগ আরও জোরদার করার আহ্বান জানান এবং ভোটারদের ঘরে ঘরে গিয়ে বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেন। সভায় বক্তারা উপকূলীয় অঞ্চলের মানুষের সুপেয় পানি, যোগাযোগব্যবস্থা, কৃষিপণ্যের ন্যায্য দাম ও কর্মসংস্থানসহ স্থানীয় সমস্যাগুলোর কথাও উল্লেখ করেন।

জনসভাটি পরিচালনা করেন আটুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলী মুর্তজা। সভা চলাকালে মাঠে কঠোর শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক টিম সক্রিয় ছিল এবং যানজট নিয়ন্ত্রণে স্থানীয় কর্মীরা কাজ করেন।

একইদিন সকাল থেকে গাজী নজরুল ইসলাম আটুলিয়ার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় করেন। তিনি আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজ, সোহরাবিয়া দাখিল মাদ্রাসা, রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা, নওয়াবেঁকী হাইস্কুল ও কলেজে শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সফরে স্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন। জনসভা শেষে সন্ধ্যায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও অনির্ধারিত বৈঠক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর এ ইউনিয়নে এত বড় পরিসরে দলীয় জনসমাগম হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে। সভা থেকে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার নতুন নির্দেশনা দেওয়া হয় এবং সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার ঘোষণা আসে।

শ্যামনগরের আটুলিয়ায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ নভেম্বর বিকাল ৩টায় নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার আশাশুনির ফটিকখালীতে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ফটিকখালী সার্বজনীন মন্দিরের মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রবীন শিক্ষক শিবপদ মন্ডলের সভাপতিত্বে ও খাজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দীন। এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক আজারুল ইসলাম মন্টু, বোরহান উদ্দিন বুলু, বাবুর তুষার কান্তি, বাবু প্রীতিশরায়, বাবু বিশ্বজিৎ রায়, কিংকর কুমার মন্ডল, মনিন্দ্রনাথ মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল প্রমূখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, আমি নির্বাচিত হতে পারলে আশাশুনির খাজরা ইউনিয়নের কোন বিলে জলাবদ্ধতা থাকবে না, পরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ, এবং এই ইউনিয়নে অসংখ্য কাঁচা রাস্তা রয়েছে, সেগুলিকে পাকা রাস্তায় রূপান্তরিত করবো। আমি শুধুমাত্র জনকল্যাণে কাজ করতে চাই। তাই আসুন সকল ভেদাভেদ ভূলে ধানেরশীষ প্রতিকে ভোট দিবেন এই আহবান জানাই। অনুষ্ঠান শেষে স্থানীয় পূজা কমিটির হাতে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুদানের চেক তুলে দেন কাজী আলাউদ্দিন।

নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা-সাবেক এমপি কাজী আলাউদ্দিন

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার আশাশুনির ফটিকখালীতে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত। সোমবার (২৪ নভেম্বর) বিকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ফটিকখালী সার্বজনীন মন্দিরের মাঠে এই বিস্তারিত....

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় জাবাখালী বাজারে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

জনসভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন ইউনিয়ন আমির মাওলানা হারুনুর রশিদ। তিনি বলেন, সুষ্ঠু রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সবসময় কাজ করে এসেছে এবং সামনে আরও শক্তিশালীভাবে জনগণের পাশে দাঁড়াতে চায়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজিমুক্ত সমাজ গঠনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিগত সময়ে এলাকায় বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং নতুন করে নির্বাচিত হলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সূরা সদস্য ও আমির মাওলানা আব্দুর রহমান বলেন, মানুষের আস্থা অর্জনই জামায়াতের মূল শক্তি। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, যুব বিভাগের সভাপতি সাইদী হাসান বুলবুল এবং কর্মপরিষদ সদস্য ডা. ইমাম হাসান।

সভায় ইউনিয়ন জামায়াতের সাবেক নায়েবে আমির ও সাবেক চেয়ারম্যান হাজী নজরুল ইসলামসহ এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন অর্জনের লক্ষ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুড়িগোয়ালিনীতে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় জাবাখালী বাজারে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার বিস্তারিত....

কালিগঞ্জ প্রতিনিধিঃ

(সাতক্ষীরা ৩ কালিগঞ্জ আশাশুনি) আসনে ধানেরশীষের মনোনীত প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিনকে বিজয়ী করতে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সনাতনী ধর্মবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার বাঁশদহ মাঠে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক বাবু অজয় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, আশাশুনী উপজেলা মহিলাদলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম বেবি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সিনিঃ সহ সভাপতি কাজী ইমামউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, সাবেক সদস্য সচিব মোফাজ্জেল কবীর পলাশ, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল- মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি সাপুঁই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম, সাবেক সদস্য সচিব মাহমুদ হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গনিয়ার রহমান গনি, সাবেক আহ্বায়ক এনামুল হক, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাবেক সদস্য সচিব আবুল কালাম, নলতা ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মাষ্টার শাহীনুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম, রতনপুর বিএনপির সেক্রেটারী ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের সিনিঃযুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সেক্রেটারী শোকর আলী ও তরুন দলের সাবেক আহবায়ক সোহাগ প্রমুখ। উঠান বৈঠকে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক সংসদ বলেন আমি নির্বাচিত হতে পারলে গোবিন্দকাটি, বাশদহ ও টোনাসহ জনপদে থাকবেনা কাঁচা রাস্তা, স্বাস্থ্যসেবা, কুলতলী ব্রিজ নির্মানসহ নাগরিক সেবা যথাযথ ঘরে ঘরে পৌছে দেওয়া হবে। কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার মানুষের কল্যাণে আমি নিজেকে বিলিয়ে দিবো ইনশাআল্লাহ। সভায় অন্যান্য বক্তারা বলেন, “গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী শতশত নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে দঃ শ্রীপুরে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত 

কালিগঞ্জ প্রতিনিধিঃ (সাতক্ষীরা ৩ কালিগঞ্জ আশাশুনি) আসনে ধানেরশীষের মনোনীত প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিনকে বিজয়ী করতে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সনাতনী ধর্মবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ নভেম্বর) বিস্তারিত....

শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই জনসভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মৌলভী রাশেদুল ইসলাম। পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাসুদুল আলম। সভাস্থলে শুরু থেকেই উপস্থিতদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা আমির মাওলানা আবদুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই দলের প্রধান অঙ্গীকার। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে জামায়াত অতীতে যেমন ছিল, বর্তমানে তেমনি আছে এবং ভবিষ্যতেও থেকে যাবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জনসমর্থনই জামায়াতের শক্তি। জনগণের সার্বিক কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে দল কাজ চালিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় একটি সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব অপরিহার্য।

এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মহসিন আলম, অধ্যক্ষ সাইদ আহসান বুলবুল এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. শেখ ইমাম হাসান।

সভা শেষে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত- মাওলানা আবদুর রহমান

শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত বিস্তারিত....

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দিন মনোনয়ন পাওয়ার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিঃ আইউব হোসেন মুকুল কাজী আলাউদ্দিনকে প্রত্যক্ষভাবে সমর্থন জানিয়ে সভা, সমাবেশ ও প্রচারনা চালাচ্ছেন।

অন্যদিকে মনোনয়ন প্রত্যাশী গরীবের ডাঃ খ্যাত ডা. মোঃ শহিদুল আলম দলের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।

কাজী আলাউদ্দিন জানান, গত ৪ নভেম্বর থেকে তিনি ডা. শহিদুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের আপ্রাণ চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। অবশেষে ১৮ নভেম্বর-২৫ তারিখ মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে তিনি ডা. শহিদুল আলমের ঢাকাস্থ বাসায় যান। কিন্তু প্রায় দেড়ঘন্টা তার ড্রয়িংরুমে অপেক্ষা করেও ডা. শহিদুল আলম তার সঙ্গে দেখা করতে আসেননি।বরং কেয়ারটেকার এসে জানিয়ে দিলেন ডাঃ শহিদুল আলম স্যার দেখা করবেন না। এসময়ে কাজী আলাউদ্দিন তার জ্যেষ্ঠ পুত্র কাজী সাজেদুর রহমানসহ সঙ্গীয় নেতাকর্মীদের নিয়ে ফিরে গেলেন।

ড্রয়িংরুমে দেড়ঘন্টা অপেক্ষা করেও ডাঃ শহিদুল আলমকে দেখা পেলেননা কাজী আলাউদ্দিন

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দিন মনোনয়ন পাওয়ার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহ্বান বিস্তারিত....

নুরনগর (শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় নূরনগর নবীব সংঘ ক্লাব মাঠে ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির ডা. মো. রুহুল আমিন। পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে। দেশে দখলবাজি ও অনিয়ম চলবে না। দখল–চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে সবার ত্যাগ ও আন্তরিকতা প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা সদস্য আব্দুল জলিল, সূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ (ইসলামাবাদ), উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সরকারি সেক্রেটারি মহাসিন আলম, যুব বিভাগের সভাপতি সাইদী হাসান বুলবুল, কর্মপরিষদ সদস্য ডা. ইমাম হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শ্যামনগরে চাঁদাবাজি–দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার গাজী নজরুল ইসলামের

নুরনগর (শ্যামনগর) প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় নূরনগর নবীব সংঘ ক্লাব মাঠে ইউনিয়ন শাখার আয়োজনে এ বিস্তারিত....