সংবাদ শিরোনামঃ
মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ড. মোঃ মনিরুজ্জামান মনিরের গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর (শনিবার) বিকাল ৪ টায়  উপজেলা সদরের মাইক্রো স্ট্যান্ডে সদ্য সাবেক উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর এর সভাপতিত্বে গণ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা বি এন পি নেতা জেলা বিএনপি সদস্য লিয়াকত আলী, সাবেক সদস্য সচিব শ্যামনগর উপজেলা বিএনপির গোলাম আলমগীর, সাবেক আহ্বায়ক শ্যামনগর পৌর বিএনপি শেখ লিয়াকত আলী বাবু, সাবেক ইশ্বরীপুর চেয়ারম্যান আলহাজ্ব সাদেকুর রহমান সাদেক, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান প্রমূখ।
জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান মনির বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে ১৯৭৮ সালে বিএনপি মনোনিত প্রার্থী ডাঃ আফতাবুজ্জামান জয়লাভ করেছিলেন। এবারও ইনশাআল্লাহ যিনি ধানের শীষে প্রার্থী হবেন, তাকে সকলেই ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করা হবে, জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্যামনগরে এসে ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীকে সকলের পরিচিত করে দিবেন।

শ্যামনগরে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান মনিরের গণ সংযোগ

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ড. মোঃ মনিরুজ্জামান মনিরের গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর (শনিবার) বিকাল ৪ টায়  উপজেলা সদরের মাইক্রো স্ট্যান্ডে সদ্য বিস্তারিত....

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর)প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব দুর্গাবাটি মন্দির মাঠে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এক গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ অক্টোবর ২০২৫) তারিখ সন্ধ্যয় আয়োজিত এ সভায় স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সভায় সভাপতিত্ব করেন মৃণাল কান্তি মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলার বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব গাজী নজরুল ইসলাম। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, ইউনিয়ন জামায়াতের আমির হারুন অর রশিদ, মাস্টার মৃণাল কান্তি বিশ্বাস, ইউপি সদস্য স্বপন কুমার, বিকাশ মণ্ডল ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ ঐক্যবদ্ধ থেকে ন্যায় ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে হবে। এসময় তারা জনগণের সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় জনগণের, মাছ ও কাঁকড়া চাষে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বুড়িগোয়ালিনী পূর্ব দুর্গাবাটি মন্দির মাঠে সাবেক এমপি গাজী নজরুল ইসলামের গণসংযোগ 

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর)প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব দুর্গাবাটি মন্দির মাঠে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এক গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ অক্টোবর ২০২৫) তারিখ সন্ধ্যয় বিস্তারিত....

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উপকুলীয় জনপদ কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে। সে জন্য আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্টীয় ক্ষমতায় আনতে হবে।

তিনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রশাসন এবং পুলিশ বাহীনি দিয়ে বিরোধী দলের নেতা- কর্মীদের দমন পীড়ন চালিয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী, গুম,খুন ও লুটপাটের রাজত্ব কায়েম করে জনবিছিন্ন হয়ে গন আন্দোলনের মুখে আওয়ামীলীগ ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে গেছে । সেই সাথে দলের প্রধান ও নেতা কর্মীরাও পালিয়েছে এটা পৃথিবীর ইতিহাসে নজীর বিহীন ঘটনা।

আগামী এয়ােদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় বসাতে অধির আগ্রহে অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে তিনি বলেন,একটি দল পিআরের নামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে তারা ব্যাহত করার পাঁয়তারা করছে। কিন্তু এদেশের মানুষ সেটা কোন ভাবেই মেনেনেবেনা। গত ৫ আগস্টের পুর্বে এ দলটি পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেনি, এখন তারা পিআরের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে।

আজিজুল বারী হেলাল বুধবার ( ১৫ অক্টােবর) বিকাল ৩ টায় কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়রা উপজেলা যুবদলের আয়ােজনে এয়ােদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘােষিত রাষ্ঠকাঠামাে মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মােহতাসিম বিল্লাহ এবং সিনিয়র যুগ্ম আহবায়ক এহছানুর রহমানের সঞ্চলনায় সমাবেশে
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভােকেট মোমরেজুল ইসলাম, পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ, ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী।

এতে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েত। বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু,
আবু সাইদ বিশ্বাস,খুলনা জেলা যুবদলের যুগ্গ আহবায়ক রুবেল মীর, ইঞ্জিঃ জাহিদুর রহমান শােভন, জেলা যুবদল নেতা হাবিবুন্নবী, পীরআলী, জাকারিয়া আহমেদ, নাসির উদ্দীন, কযরার বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, সরদার মতিয়ার রহমান, এফ এম মনিরুজ্জামান মনি, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, আঃ সামাদ, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, হাফিজুর, রওশন মোল্যা, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, যুবদল নেতা আকবার হোসেন, হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ কাজল,আছাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, আহাদুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল,ওলামাদলের আহবায়ক মাওলানা গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দল নেতা নুর ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, মহিলা দলের দিলরুবা মিজান, জাসাসের জামাল ফারুক জাফরীন, শ্রমীক দলের আকবার হোসেন, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন, মামুন হোসেইন প্রমুখ।

উল্লেখ্য দীর্ঘদিন পর কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল বিপুল সংখ্যাক নেতা কর্মী নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে।

বিএনপি ক্ষমতায় গেলে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে,

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উপকুলীয় জনপদ কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে। সে জন্য আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্টীয় ক্ষমতায় বিস্তারিত....

নিজস্ব প্রতিনিধি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিদ্য ইসলাম অমিত এর সাথে সাতক্ষীরা জেলার মনোনয় প্রত্যাশী নেত্রীবৃন্দ সাক্ষাৎ করেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সাক্ষাৎ ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎ করেন, সেন্ট্রাল জাসাসের সাবেক সহপ্রচার সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এবং সরকারি গেজেটেড জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল কাদির (টাইগার সোহেল), বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মির্জা ইয়াছিন আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহজাহান রনি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আমিনুর রহমান মিনু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কৃষক দলের সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মাহমুদুল আলম শাহিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম কবির মিঠু।

বিএনপির মহাসচিবের সাথে সাতক্ষীরা জেলার মনোনয় প্রত্যাশীদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিদ্য ইসলাম অমিত এর সাথে সাতক্ষীরা জেলার মনোনয় প্রত্যাশী নেত্রীবৃন্দ সাক্ষাৎ করেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় বিস্তারিত....

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার

কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের ক্রিড়া সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির মেম্বর আফছার আলী গ্রেপ্তার। সে থানা এলাকার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের মৃত গনি মোড়লের ছেলে। ছাড়াতে তদবিরে নেমেছেন বিএনপির নেতা পরিচয়দানকারী একটি চক্র।
থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, নাশকতার পরিকল্পনা ও নিজ বাড়িতে আওয়ামীগের গোপন বৈঠক করার অভিযোগে আটক করা হয়েছে আফছার উদ্দীনকে। সোমবার (২১ জুলাই-২৫) দুপুরে তার নিজ বাড়ি থেকে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করেন। আটকের বিষয়ে কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মুহাম্মাদ হাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আফছার উদ্দীনের বিরুদ্ধে নিজ বাড়িতে আওয়ামীগের নেতাদের নিয়ে গোপন বৈঠক, নাশকতার পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ অভিযোগ আছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তবে কালিগঞ্জ থানা এলাকার কোনো ডেভিল আটক হলে তদবির আমলে নেওয়া হবেনা আমি কালিগঞ্জ থানায় যোগদানের পর থেকে চেষ্টা করছি থানা এলাকার মানুষ যেনো নিরাপত্তার সহিত শান্তিতে থাকতে পারে। থানা পুলিশকে সাথে নিয়ে দুই একটি চুরি ছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছি।

কালিগঞ্জে যুবলীগ নেতা আফছার উদ্দীনকে আটক করেছে থানা পুলিশ

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের ক্রিড়া সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির মেম্বর আফছার আলী গ্রেপ্তার। সে থানা এলাকার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের মৃত গনি মোড়লের ছেলে। বিস্তারিত....

কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জুলাই ২৪ শহীদের স্মরণে

দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, মুজাহিদুল ইসলাম ইমন,সহ ছাত্রদলের- মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল মামুন,আলমগীর হোসেন বাদশা, মাকসুদুল, আব্দুল কাদের, শাহজামাল, রিপন, আশিকুর রহমান বাবু, এনামুল, মহিনুর, বাপ্পি, সোহাগ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাএদলের উদ্যোগে বৃক্ষরোপণ

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জুলাই ২৪ শহীদের স্মরণে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন শিক্ষা বিস্তারিত....

কালিগঞ্জ প্রতিনিধিঃ

“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চৌমুহনী হাট চত্বরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহসহ যে কোন অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকাল ৫ টায় উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি”র চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়নের দ্বায়িত্বরত এস আই রাজীব সরদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, ইউনিয়ন জামায়ের সেক্রেটারী ও দারুল উধূম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারঃ) মাওলানা মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের হেলালী কাজলা গরীবুল্লাহ দাখিল মাদ্রাসার সুপার জামায়াত নেতা মাওঃ শওকত হোসেন, চৌমুহনী বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল কাদের, গ্রাম্য চিকিৎসক শ্যামল চন্দ্র ও অসিত কুমার মন্ডল। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুদেব পাল, উপ পরিদর্শক প্রদীপ, উপ পরিদর্শক নাজমুল, গান্ধুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রুহুল আমিন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক সেক্রেটারী কামরুজ্জামান হাবিব, ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুল করিম, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিমসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শতশত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

কালিগঞ্জের বিষ্ণুপুরে মাদক ও সন্ত্রাস দমনে থানা পুলিশের সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধিঃ “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চৌমুহনী হাট চত্বরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহসহ যে কোন বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে সরকার উৎক্ষাতের পরিকল্পনা, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের বিরোধীতা ও বিস্ফোরক  দ্রব্যাদি মজুদ রাখার অপরাধে মামলায় শেখ মোজাহার হোসেন কন্টুকে আটক  করেছে। তিনি উপজেলা সদরের বাজারগ্রামের মৃত শেখ মোস্তফা হোসেনের ছেলে ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক। থানা ও পরিবার সূত্র জানাগেছে, রবিবার (১৫ জুন) দুপুরে থানা এলাকার নাজিমগঞ্জ বাজার থেকে কালিগঞ্জ থানা পুলিশ সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। তাকে গত বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলার নলতা ইন্দ্রনগর গ্রামের শেখ আকবর আলীর ছেলে শেখ মহিবুল্লাহ বাদী হয়ে দায়েরকৃত মামলায় আটক করা হয়েছে। এ্যাডঃ  শেখ মোজাহার হোসেন কান্টুর স্ত্রী জেলা পরিষদের সাবেক সদস্যা রোজিনা কান্টু বলেন কান্টু সাহেব অসুস্থ্য আছেন, তাকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে।

কালিগঞ্জের কান্টুকে আটক করেছে থানা পুলিশ

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে সরকার উৎক্ষাতের পরিকল্পনা, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের বিরোধীতা ও বিস্ফোরক  দ্রব্যাদি মজুদ রাখার অপরাধে মামলায় শেখ মোজাহার হোসেন কন্টুকে আটক  করেছে। তিনি উপজেলা বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

১৩ জুলাই ২০২৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নলতা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে নারী কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৪টায় নলতা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, নলতা ইউনিয়ন কৃষকদল যুগ্ম আহবায়ক
মাষ্টার শাহীনুর রহমান, সদস্য সচিব হাবিকুল ইসলাম। কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, কালিগঞ্জ উপজেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ, নলতা ইউনিয়ন জাসাস এর আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব আহাদ আলী, সেলিম পাড়, আজাদ, হাফিজ, রুহুল কুদ্দুস, সবুর প্রমুখ। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোকলেছুর রহমান ও আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শতশত নারী পুরুষ অংশগ্রহন করেণ।

কালিগঞ্জের নলতায় কৃষকদলের উদ্যোগে নারী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ ১৩ জুলাই ২০২৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নলতা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে নারী কর্মী বৈঠক বিস্তারিত....

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ রবিবার (২৫ মে ২০২৫) তারিখে।
শাহিনুর রহমান শাহীনের আহবায়ক ও জিয়াউল হক জিয়া কে সদস্য সচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আহ্বায়ক জি,এম আসাদুজ্জামান রাসেল ও সদস্য সচিব মোঃ আব্দুর রহিম বাবু এর স্বাক্ষরিত। এ বিষয়ে উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ কমিটির আহবায়ক শাহিনুর রহমান শাহিনীর কাছে জানতে চাইলে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখতে এবং জাতীয়তাবাদী দল( বিএনপি) কে শক্তিশালী করতে শ্যামনগর উপজেলায় এই কমিটি অনুমোদন দিয়েছে। তিনি আরো বলেন শহীদ জিয়ার স্মৃতি কে বুকে ধারণ করে শ্যামনগর উপজেলা কে জাতীয়তাবাদী দল বিএনপি কে সু সংগঠিত করতে কাজ করব। শ্যামনগর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর  আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় সকল সদস্যদের পক্ষ থেকে সাতক্ষীরা কমিটিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

শ্যামনগর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আহবায়ক কমিটি অনুমোদন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি। শ্যামনগর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ রবিবার (২৫ মে ২০২৫) তারিখে। শাহিনুর রহমান শাহীনের আহবায়ক ও জিয়াউল বিস্তারিত....