সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা
বাগেরহাটে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ৩

বাগেরহাটে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ৩

 

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি
সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (০৭ নভেম্বর)
রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বালই দোকান নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মতলেব খাঁ (৮০), রুহিন খাঁ (২৫) ও সৈকত খাঁ (২৫)। তাদের বাড়ি
উপজেলার সুগন্ধি গ্রামে। মতলেব খাঁ’র সাথে রুহিন ও সৈকতের দাদা-নাতি
সম্পর্ক বলে জানা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগেরহাট সদর উপজেলার
রাখালগাছী থেকে একটি মোটরসাইকেলে তিনজন কাটাখালী আসার পথে বিপরীত
দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়
মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন। আহত রুহিন খাঁ ও সৈকত খাঁকে খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছালে রুহিন
খাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি সৈকত খাঁকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথে তার মৃত্যু হয়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ
বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর শুনেছি। ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে
চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *