সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

গাবুরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ।

মোঃ মিজানুর রহমান, গাবুরা (শ্যামনগর )প্রতিনিধি

গাবুরার ১২২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির অভিযোগ উঠেছে। রবিবার সকাল ১০ ঘটিকায় শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি এস, এম আতাউল হক দোলন স্কুল সংলগ্ন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে হতদরিদ্র পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হলে শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ আনেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। তাদের অভিযোগ গত কয়েক বছর আগে স্কুলের প্রধান শিক্ষক মাষ্টার ফরহাদ হোসেন মামলা সংক্রান্ত বিষয়ে সাময়িক বরখাস্ত হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন মোঃ দেলোয়ার হোসেন। শুরু থেকেই এপর্যন্ত তিনি বিভিন্ন অনিয়ম দুর্নীতির ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে স্কুল পরিচালনা করে আসছেন। স্কুলে প্রতি বছর সরকার লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দিলেও আমাদের স্কুলে তেমন কোন কাজ চোখে পড়েনা। হিসাব চাইতে গেলে প্রধান শিক্ষক মামলার ভয় দেখান। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে স্কুল পরিদর্শন করেন। এসময় তিনি মাত্র সহকারী শিক্ষক বুদ্ধদেব জোয়ার্দার কে স্কুলে উপস্থিত দেখেন। উপজেলা চেয়ারম্যান তাঁকে জিজ্ঞেস করলে বলেন, প্রধান শিক্ষক উপজেলায় অংক প্রশিক্ষণে আছে। সহকারী শিক্ষিকা মীরা রাণী বালা সাতক্ষীরা পিটিআই প্রশিক্ষণে আছে। প্রধান শিক্ষককে অফিসিয়াল কাজে প্রায়ই উপজেলায় থাকতে হয়। আমার একার পক্ষে এতগুলো শিক্ষার্থীর পাঠদান সম্পুর্ণ করা সম্ভব হচ্ছে না। এজন্য স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার বলেন, দীর্ঘ কয়েক ধরে স্কুলের কোন পরিচালনা পর্ষদ কমিটি নেই। নিয়ম অনুযায়ী তফসিল দিয়ে নির্বাচনের কথা থাকলেও প্রধান শিক্ষক নিজেই বারবার নির্বাচন ব্যবস্থা কে ব্যহত করছে। প্রধান শিক্ষক কারো মূল্যয়ন করেনা। তিনি শ্যামনগর উপজেলা শহরে বসবাস করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক আছে, তাকে কেউ কিছু করতে পারবে না বলে বেড়ান।
স্কুল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, স্থানীয়দের অভিযোগের সত্যতা পেয়েছি। স্কুলের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ। বঙ্গবন্ধুর একটি অফিসিয়াল ছবি পর্যন্ত স্কুলে নেই। স্কুলে একটি পরিদর্শন বুক নেই, আমি একটি সাদা কাগজে পরিদর্শন রিপোর্ট লিখেছি। প্রধান শিক্ষক ঠিক মতো স্কুলে আসে না। উপজেলা চেয়ারম্যান আরো বলেন আমি উপজেলা শিক্ষা অফিসার কে জরুরি মিটিং ডাকতে বলেছি এই স্কুলের পরিত্যাক্ত ভবন অপসারণ, শিক্ষক স্বল্পতা সহ প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব প্রভাষক সাঈদ -উজ- জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আয়ুব ডলি, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি, এম, মাছুদুল আলম মাছুদ, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *