সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
দাকোপে অতিথি পাখি ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক যুবক কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

দাকোপে অতিথি পাখি ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক যুবক কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

খুলনা প্রতিনিধিঃ

দাকোপে বিরল প্রজাতির অতিথি পাখি ফাঁদপেতে ধরার অপরাধে এক যুবক কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আদালত সুত্রে জানাযায় তিলডাংগা ইউনিয়নে বটবুনিয়া গ্রামের শহিদুল বিশ্বাস এর ছেলে রায়হান বিশ্বাস (২৬) কামিনিবাসিয়া পুলিশ ফাঁড়ির সন্নিকটে বিলের ভিতর পাখি মারার সরঞ্জাম (জাল,বাঁসি,বেটারী) নিয়ে পাখি মারাতে গেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর রবিবার বেলা আনুমানিক ১১ টায় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এ এস আই মোঃ রতন হোসেনের নেতৃত্বে তৎক্ষনাৎ অভিযানচালানো হয়। এসময় বিরল প্রজাতির অতিথি পাখি (কালাতিতি) ও পাখি মারার সরঞ্জাম সহ রায়হান কে বিলের ভিতর থেকে হাতে নাতে আটক করে। পরবর্তীতে দাকোপ থানায় হাজির করলে থানার এস আই মোঃ রুহুল আমিন বিকালে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস এর আদালতে হাজির করে। আদালত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২, ৩৮(১) ধারায় বিরল প্রজাতির অতিথি ( কালাতিতি) পাখি ফাঁদ পাতে ধরার অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেন। পরে অতিথি পাখিটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *