সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
শ্যামনগরে বড় ভাই হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

শ্যামনগরে বড় ভাই হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

আল-হুদা মালী স্টাফ রিপোর্টার:শ্যামনগরে লোকমান হত্যা মামলার প্রধান আসামি মোশারফকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে শ্যামনগর উপজেলার নুরনগর বাজার এলাকা থেকে শ্যামনগর থানার উপ- পুলিশ পরিদর্শক (এস আই) রাজিব রায়হানের নেতৃত্বে পুলিশের টিম অভিযান চালিয়ে প্রধান আসামি মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে। হত্যার পর থেকে সে পালাতক ছিলো।

নিহত লোকমান হোসেন শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মুনছুর শেখের ছেলে এবং ঘাতক মোশারাফ শেখ নিহতের আপন ছোট ভাই।

জানা যায় গত ৩০ অক্টোবর রবিবার ভোর বেলা পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে ঘাতক মোশারফ হোসেন তাঁর আপন বড় ভাই লোকমানকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় গত ৩১ অক্টোবর নিহতের পুত্র আল আমিন হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহেদ মোর্শেদ বিষয়টি সত্যতা যাচাই করে বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *