সংবাদ শিরোনামঃ
আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা 
শ্যামনগরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, ৱ্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচি

শ্যামনগরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, ৱ্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচি

শ্যামনগর প্রতিনিধি:” সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৩ শে জুলাই ( রবিবার) বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম,আকবর কবীর, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল, রমজাননগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন প্রমূখ।

পাবলিক সার্ভিস দিবস পালন পরবর্তীতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা জেলায় ১দিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপন কার্যক্রমে বৃক্ষরোপনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *