সংবাদ শিরোনামঃ
আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা 
দাকোপে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জেসি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

দাকোপে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জেসি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

 

মাহমুদুল হাসান আলমগীর- দাকোপ (খুলনা) প্রতিনিধি : মাদক মুক্ত সমাজ গড়ার দৃড় প্রত্যয়ে দাকোপের ৬নং কামারখোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কামারখোলা জেসি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

শুক্রবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টার সময় কামারখোলা ইউনিয়ন পরিষদ ও গ্রামবাসীর আয়োজনে কামারখোলা ফুটবল মাঠে গুনারী ফুটবল একাদশ বনাম কামারখোলা জেসি ফুটবল একাদশ অংশগ্রহণ করেন।

খেলায় উভয় পক্ষ ২-২ গোল করায় খেলাটি অমিমাংশিত হয়ে পড়ে। পরে ম্যাচ রিফারী ট্রাইব্রেকারের মাধ্যমে ৫-৩ গোলের ব্যবধানে গুনারী ফুটবল একাদশকে পরাজিত করে। পরে ওই খেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রশান্ত গোলদারের সভাপতিত্বে এবং এস এম কামাল শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন মাঝে ১টি গরু ও রানার্সআপদের মাঝে ১টি ফ্রিজ তুলে দেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্ত্তী।

এ সময় মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন তথা (দাকোপণ্ডবটিয়াঘাটা) এলাকা থেকে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সাবেক ইউপি চেয়ারম্যান দীপংকর রায়, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, বটিয়াঘাটা উপজেলার ২নং বটিয়াঘাটা ইউপি চেয়ারম্যান ও বটিয়াঘাটা উপজেলা আ’লীগনেতা পল্লব কুমার বিশ্বাস রিটু, দাকোপ উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডল, উপজেলা আ’লীগনেতা ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদ আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মাহমুদুল হাসান আলমগীর, বটিয়াঘাটা উপজেলা আ’লীগনেতা ও ইউপি প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, কামিনি বাসিয়া পুলিশ ক্যাম্পের (আইসি) এস আই ফারুক আহম্মেদ, ডাঃ গৌতম রায়, কামারখোলা ইউপি আ.লীগের সাধারন সম্পাদক অরবিন্দু সরদার, গাজী আনিসুর রহমান, সুশংকর বাছাড় চেকন, দীনবন্ধু মন্ডল, আ’লীগনেতা বিধান চন্দ্র বিশ্বাস,বিকাশ হালদার, রেজওয়ান শেখ ইমন, শান্তুনু মন্ডল, নৃপেন বিশ্বাস, প্রভাষক সঞ্জয় মন্ডল, সৌরভ বিশ্বাস, সাধন বিশ্বাস, তুহিন বাছাড়, তাপস বালা, মহাদেব রায় প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *