সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক দূষণ রোধে আলোচন সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক দূষণ রোধে আলোচন সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

এম এ হালিম শ‍্যামনগর থেকেঃ
সুন্দরবন ও উপকূলীয় এলাকা প্লাস্টিকে সয়লাব। একবার ব্যবহার্য প্লাস্টিক জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে সুন্দরবন এলাকার তিনটি প্রধান নদীর ২০ প্রজাতির মাছ মাইক্রো প্লাস্টিকে সংক্রমিত।
 এসব মাছ খেলে পাচনতন্ত্র ধীরে ধীরে কাজ বন্ধ করে দিবে। লিভার ও কিডনি ক্ষতিগ্রস্থ হবে। নারীদের বন্ধ্যাত্বের কারনও হতে পারে। তাই সুন্দরবন ও উপকূলীয় এলাকায় একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করার এখনই সময়।
সোমবার (৫ জুন) সকালে শ‍্যামনগর উপজেলা পরিষদ হল রুমে বুড়িগোয়ালিনী ও আটুলিয়া পরিবেশ উন্নয়ন ক্লাবের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও অব‍্যবহার কৃত বর্জ‍্য প্লাস্টিক দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণী।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায়
সাসটেনবল এন্টারপ্রাইজ প্রকল্পের ব‍্যবস্থাপক মোঃ খালেদ শামস এর সভাপতিত্বে
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কুমার মজুমদার।
আলোচনা সভায় উপস্থিত অতিথি গণ বলেন
“Solutions to Plastic Pollution (প্লাস্টিক দূষণের সমাধান)” শ্লোগানকে সামনে রেখে  সুন্দরবন সংলগ্ন নদ-নদী এবং সমগ্র উপকূলীয় এলাকায় এখনই একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করতে হবে। প্লাস্টিক দূষণ এবং শিল্প দূষণে সুন্দরবনের প্রাণবৈচিত্র হুমকির মুখে পড়েছে।
  প্লাস্টিক পন্য উৎপাদনের মাধ্যমে মুনাফা করা কোন সামাজিক দায়বদ্ধতার কাজ হতে পারেনা। এটির উৎপাদন বন্ধ করতে হবে।
 গ্রীণ হাউস গ্যাসের একটি কারন হলো প্লাস্টিক।
 প্লাস্টিক তৈরিতে প্রায় ৩৮ ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয়। এরমধ্যে ১২ থেকে ১৮ ধরনের কেমিক্যাল অত্যন্ত ক্ষতিকর। পলিথিনও একবার ব্যবহার্য পণ্যের মধ্যে পড়ে। এটা কোন ভাবে রিসাইকেল হয়না এবং বর্জ্য উৎপন্ন করে।
 পলিথিন ও প্লাস্টিক পরিবেশ থেকে বিলীন হয়না। এক সময়ে আমাদের খাদ্যের সঙ্গে মিশে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। তাই প্লাস্টিক ও পলিথিনের বিকল্প বস্তু ব্যবহারের কথা আমদের ভাবতে হবে। এখনই সুন্দরবন ও উপকূল এলাকায় একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা হোক। ধীরে ধীরে সমগ্র দেশেও একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধের উদ্যোগ নিতে হবে সরকারকে।
অব‍্যবহার কৃত বর্জ‍্য প্লাস্টিক দিয়ে বিভিন্ন উপকরণ তৈরিতে উপজেলার ১০টি স্কুল অংশ গ্রহন করে। প্রাথমিক বিদ‍্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেন ১৭নং নুরনগর প্রাথমিক বিদ‍্যালয়, ম‍্যাধমিক বিদ‍্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেন শ‍্যামনগর সরঃ টেকনিক‍্যাল স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন উপস্থিত  অতিথি গণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরা শ্যামনগরে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার(২৩অক্টোবর) সকাল১০টা অনুষ্ঠিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সিসা দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য সিসামুক্ত পরিবেশ নিশ্চিত করা।
ইউনিসেফ এর সহযোগিতায়, বাস্তবায়নে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ।
 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরসহ,দিনব্যাপী আয়োজনে স্থানীয় শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, তরুণ কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশেষভাবে, হাই-স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন। শিক্ষার্থীরা “সিসামুক্ত ভবিষ্যৎ চাই” শ্লোগানে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সচেতনতা ছড়িয়ে দেন।
এছাড়া, আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা একটি মারাত্মক বিষাক্ত ধাতু যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। তাই পরিবার, বিদ্যালয় ও সমাজের প্রতিটি স্তরে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা জরুরি।কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ পালিত 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *