সংবাদ শিরোনামঃ
​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে নিউ কৃষি ঘরের নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুরের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের মায়ের দাফন সম্পন্ন  কুষ্টিয়ায় লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’—- সাবেক এমপি কাজী আলাউদ্দীন
শরণখোলায় রাতের আধারে সুর্যমুখী খেতের গাছ কর্তন করলো দুর্বৃত্তরা

শরণখোলায় রাতের আধারে সুর্যমুখী খেতের গাছ কর্তন করলো দুর্বৃত্তরা

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে আবুল কালাম নামে এক কৃষকের সুর্যমূখী খেতের বিপুল পরিমাণ সুর্যমূখী ফুলগাছ কেটে ফেলেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে।
সাউথখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্থ কৃষক আবুল কালাম জানান, উপজেলা কৃষি অফিসের সার্বিক সহায়তায় ৬৬ শতাংশ জমিতে সুর্যমূখী তৈলবীজের চাষ করি। ফলনও ভালো হয়েছে। আর কিছু ‍দিন পরই ফুল থেকে বীজ সংগ্রহের কথা কিন্তু মঙ্গলবার রাতে কে বা কারা তার খেতে ঢুকে দুই শতাধিক সুর্যমূখী গাছ কেটে ফেলেছে। এতে তার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানান, কৃষি অফিসের সার্বিক সহায়তায় ৬৬ শতাংশ জমিতে সুর্যমূখী ফুল চাষ করেন আবুল কালাম নামের এক কৃষক। গত রাতে ওই কৃষকের দুই শতাধিক সুর্যমুখী গাছ কেটে ফেলেছে অজ্ঞত দুবৃত্তরা । এ ঘটনায় কৃষকের ২৫/৩০ হাজার টাকার তৈলবীজের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান এ কৃষি কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *