সংবাদ শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি
বাগেরহাটে যুবলীগের সম্মেলনে যোগ দিচ্ছেন হাজার হাজার নেতাকর্মী

বাগেরহাটে যুবলীগের সম্মেলনে যোগ দিচ্ছেন হাজার হাজার নেতাকর্মী

 

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্নেলনে ব্যানার ফেস্টুসহ রং বে-রংয়ের সাজে যোগ দিচ্ছেন হাজার হাজার নেতাকর্মী।

২৫ জানুয়ারি বুধবার সকাল থেকে নেতা কর্মীরা দল বেধে ছুটছেন সম্মেলন স্হলে।
এ উপলক্ষে বাগেরহাট জেলা শহর সহ বর্নীল সাজে সাজানো হয়েছে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম মাঠ। আজ বিকেলে দুই পর্বের এ সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের দুইজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট- ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বন পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের এমপি মো. আমিরুল আলম মিলন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিনসহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ বক্তব্য রাখবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *