সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
লোহাগড়ায় বালুবোঝাই ট্রলার ডুবিতে যুবকের লাশ উদ্ধার

লোহাগড়ায় বালুবোঝাই ট্রলার ডুবিতে যুবকের লাশ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি// নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে বালুবোঝাই ট্রলার ডুবিতে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা এলাকার মধুমতি নদীতে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুকবকের নাম নাজমুল মৃধা (৩৫) সে জেলার কালিয়া উপজেলার নওয়াগ্রামের আকবার মৃধার ছেলে।
ঘটনার সময় ট্রলারে থাকা বায়জিদ বলেন,ট্রলারে আমরা ৪ জন ছিলাম পরে তলা ফেটে যাওয়ায় সবাই উপরে উঠে আসি কিন্তু নাজমুল ক্যাবিন থেকে টাকা আনতে যায় আমরা নিষেধ করলেও সে শোনেনি। পরে ট্রলারের সাথে সেও ডুবে যায়।
এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.মাহাবুব আলম বলেন,সকাল ৮টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধার অভিযান চলাকালে দুপুর আড়াইটার দিকে নাজমুলের লাশ উদ্ধার করা হয়। লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *