সংবাদ শিরোনামঃ
উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত
দেবহাটার বিএনপি’র আহবায়ক সহ ১০ নেতাকর্মী জেলহাজতে

দেবহাটার বিএনপি’র আহবায়ক সহ ১০ নেতাকর্মী জেলহাজতে

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটা থানায় দায়ের করা নাশকতা মামলায় উপজেলা বিএনপি’র আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী সহ দশ নেতাকর্মী জেলহাজতে প্রেরণ করেছে সাতক্ষীরা জেলা আদালত। সোমবার সাতক্ষীরা জেলা আদালতে জামিনের আবেদন জানানো হলে বিজ্ঞ বিচারক দশ নেতাকর্মীকে কারগারে পাঠানোর নির্দেশ দেয়। এতে দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, যুগ্ম আহবায়ক হাসান শরাফি, যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, রাজিব হোসেন, আহছানউল্লাহ ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম বাবু, ছাত্রদলের ফরহাদ জিয়া আরো ২ জন কর্মী রয়েছেন।
এর আগে ওই মামলায় দেবহাটা উপজেলা বিএনপি’র ১০ নেতাকর্মী মহামান্য হাইকোর্টের জামিনে মুক্ত ছিলেন। হাইকোর্টের জামিন শেষ হওয়ায় সাতক্ষীরা নিম্ন আদলতে আত্নসমার্পন করে জামিন প্রার্থনা করলে জামিন নামঞ্জুর করে আদালত। একই সাথে ১০ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *