সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ
২০২৫ সাল থেকে নতুন পাঠ‍্যক্রমে শিক্ষাদান করা হবেঃ শিক্ষা মন্ত্রী

২০২৫ সাল থেকে নতুন পাঠ‍্যক্রমে শিক্ষাদান করা হবেঃ শিক্ষা মন্ত্রী

ডেস্ক রিপোর্ট।

শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মণি বলেছেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে এবং আগামী ২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে শিক্ষাদান করা হবে।
গতকাল শুক্রবার পুরান ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে ‘মিশন উইথ এ ভিশন’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের সংগঠন দ্য গ্রেগরিয়ান সোসাইটির ‘টিজিএস ডে-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের মন্ত্র দিয়েছে তাতে গ্রেগরিয়ানরা সর্বাগ্রে এগিয়ে থাকবে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই। আমরা এখন খুব সহজেই দেশের যে কোনো অঞ্চলের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারি। আমরা চাই শিক্ষাব্যবস্থায় রূপান্তর আনতে আর সে পথেই হাঁটছি।
বক্তৃতার এক পর্যায়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। আমার পরিবারের সদস্যরাও এ প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করেছে সেই সুবাদে আমি এই প্রতিষ্ঠানকে আমার নিজের প্রতিষ্ঠান বলেও মনে করি।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন ইউসুফ রেজাউর রহমান ও সঞ্চালনায় ছিলেন সৈয়দ এ হাবিব। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেইরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *