সংবাদ শিরোনামঃ
বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল
কয়রায় প্রধানমন্ত্রীর দেয়া শীত বস্ত্র বিতরণ করলেন এমপি বাবু

কয়রায় প্রধানমন্ত্রীর দেয়া শীত বস্ত্র বিতরণ করলেন এমপি বাবু

 

মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনা-৬ কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামীলীগ সবসময় মানুষের পাশে থাকেন। দেশের মানুষের কোন যে কোন দূর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে। এখন শীত মৌসুম চলছে। শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছি আমরা। শুধু দূর্যোগ নয়, মানুষের জীবনমান উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করেছেন প্রধানমন্ত্রী। তিনি ্আরও বলেন, শীতকাল যখন ঘনিয়ে আসে অসহায়, গরিব, জনগনের মাঝে দুশ্চিন্তা পেয়ে বসে। শীতে তারা কিভাবে নিজেকে মানিয়ে নেবে এই আশায়। আমাদের দেশে প্রতিদিন অসংখ্য লোক ফুটপাতে রাত্রি যাপন করে থাকে শীতের তীব্রতার কারনে অনেক সময় অসহায় মানুষ কষ্টে দিন অতিবাহিত করে। শীতার্থ মানুষের পাশে যদি সরকারের পাশাপাশি আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি, তাহলে তাদের কষ্ট লাঘব হবে। সারা বিশ্বের আর্থিক মন্দার মধ্য প্রন্তিক জনগোষ্টির কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা টিসিবি পন্য সরবরাহ সহ বিভিন্ন ভাতা চালু করেছে। মুজিব শতবর্ষে পর্যায়ক্রমে দেশের নয় লাখ গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ী নির্মাণ করে দিচ্ছে সরকার। দেশকে আরও সমৃদ্ধ করতে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। শীতার্থ মানুষের দূর্ভোগ লাঘবে সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। তিনি সমাজের অসহায় মানুষের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
শনিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে দলীয় নেতাকর্মী সহ সহস্রাধীক শীতার্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ শীত বস্ত্র (কম্বল) বিতরন করেন স্থানীয় সংসাদ আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলী, আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, আওয়মীলীগ নেতা মাষ্টার খায়রুল আলম, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানি, ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, নির্মল চন্দ্র, সমরেস মন্ডল, গনেষ মন্ডল, জিয়াদ আলী, দেবদাস কুমার, আঃ রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

কয়রা (খুলনা)
তাং-০৭.০১.২০২৩

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *