সংবাদ শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি
নলতার জনসভা সফল করতে হবে: অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি

নলতার জনসভা সফল করতে হবে: অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি

 

দেবহাটা প্রতিনিধি:

আগামী ৮ জানুয়ারী নলতা কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জনসভা সফল করতে দেবহাটায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় ঈদগাহ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
সভায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক গনতন্ত্রের বিজয় দিবস উৎযাপন উপলক্ষে আগামী ৮ই জানুয়ারি বিকাল ৩টায় নলতা কলেজ মাঠে লাখো জনতার সমাবেশে আসছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। উক্ত সমাবেশে সকল নেতাকর্মীরা সুসংগঠিত হয়ে সমাবেশ সফল করবেন। তিনি আরো বলেন, করোনা পরবর্তী এটি সাতক্ষীরার বৃহৎ গনজমায়েত। এর মধ্য দিয়ে আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনের গোড়াপত্তন হবে। দেশের উন্নয়নের কথা তুলে ধরে আরো বলেন, সরকার ঘরে ঘরে বিদ্যুৎ, বছরের প্রথমদিন বই, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, নলতা ম্যার্টস, পদ্মা সেতু সহ অসংখ্য উপহার দিয়েছেন। চলমান এ উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই ৮ই জানুয়ারী হাতে হাত রেখে নলতার জনসভা সফল করতে হবে।
ঈদগাহ বাজারে সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভায় বক্তব্য দেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *