সংবাদ শিরোনামঃ
উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত
আওয়ামীলীগ নেতা সুরেশ মন্ডল ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

আওয়ামীলীগ নেতা সুরেশ মন্ডল ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

 

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি।

আওয়ামীলীগ নেতা সুরেশ মন্ডল ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে শ্যামনগর সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ১লা জানুয়ারি রবিবার বিকাল ৪ টায় শ্যামনগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

শ্যামনগর পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা গোপালপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপের সভাপতি আওয়ামীলীগ নেতা সুরেশ মন্ডলের উপর নবগঠিত শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম সবুজ ও তার বাহিনীর নেতৃত্বে সন্ত্রাসী হামলা পরিচালনা করেন। তারা তার বসত বাড়ী ভাঙচুর করে এবং বাড়িতে প্রবেশ করে মহিলাদের লাঞ্ছিত করে। এসবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শ্যামনগর সদর ইউনিয়নের জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি রঞ্জন কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. কৃষ্ণপদ মন্ডল, পূজা উদযাপন পরিষদ শ্যামনগর সদর ইউনিয়নের সভাপতি প্রধান শিক্ষক পরিমল কর্মকার, সাধারণ সম্পাদক দেবাশীষ মূখার্জী, হিন্দু মহাজোট শ্যামনগর উপজেলা শাখার সহ সভাপতি প্রভাষক বিপ্রকাশ মন্ডল, শ্যামনগর পূজা উদযাপন পরিষদের নেতা পরিতোষ কুমার মন্ডল, গোপালপুর দূর্গা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক পিযুষ কান্তি মন্ডল প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ, জাতীয় হিন্দু মহাজোট শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ শত শত হিন্দু ধর্মলম্বী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *