সংবাদ শিরোনামঃ
কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারী ক্ষমতায়নে আমাল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ  সুন্দরবনে বাঘের আক্রমণে আহত গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেছে বনবিভাগ  সাতক্ষীরা জজ কোর্টের নতুন মেয়াদেও পিপি হলেন কালিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট শেখ আব্দুস সত্তার খুলনার কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারী ক্ষমতায়নে আমাল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ  শ্যামনগরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সংবেদনশীলকরণ কর্মশালা অনুষ্ঠিত বুধবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা নীলডুমুরে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান দমনে প্রেস ব্রিফিং করেছে পিতার মুক্তি পেতে দুই ভাইয়ের আকুতি, ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেছে বনবিভাগ 

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেছে বনবিভাগ 

এম এ হালিম।
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাবলু গাজীকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকার চেক প্রদান করেছে বন বিভাগ। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খুলনা বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে তাঁর হাতে এ চেক তুলে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৬ সালের মে মাসে সুন্দরবনের কাচিকাটা ক্যাম্পসংলগ্ন পায়রাটুনি খালে বাঘের আক্রমণের শিকার হন বাবলু গাজী। সুন্দরবনে বনজ সম্পদ আহরণ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন বাবলু গাজী। বাঘের আক্রমণে আহত হওয়ায় সরকারের ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী তাঁকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে এ ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়। এ সময় খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান এবং সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলামসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবনসংলগ্ন এলাকার বনজীবীরা জীবিকার তাগিদে প্রতিনিয়ত নানা ঝুঁকির মধ্যে কাজ করেন। বাঘসহ বন্যপ্রাণীর আক্রমণে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং তাঁদের পুনর্বাসনে সরকার কাজ করছে।
তাঁরা আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বনসংলগ্ন এলাকার মানুষের নিরাপদ জীবন ও জীবিকা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী সংরক্ষণ, বাঘের লোকালয়ে প্রবেশ রোধ এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
বনজীবীদের জীবন-জীবিকার ঝুঁকি কমাতে ক্ষতিপূরণের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *