মাদক ও অস্ত্র চোরাচালান সীমান্তে অবৈধ পারাপার এবং দেশের সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা, জনসচেতনতা গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক সফলতা উপলক্ষ্যে মঙ্গলবার(১০ নভেম্বর ২০২৬) সকাল ১০ ৪০ মিনিটে। প্রেস ব্রিফিং করেছে নীলডুমুর, ব্যাটালিয়ন(১৭ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫৩৮ লেঃ কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ,পিএসসি সিগন্যালসহ আরবিজি কোম্পানির অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ,উপ অধিনায়ক লেঃ কমান্ডার ফরিদুর রহমান খান কর্তৃক বিজিবি প্রশিক্ষণ মাঠে দৈনিক পত্রদূত পত্রিকা, উপকূলীয় বার্তা,মাই টিভি, কালবেলা, বাংলাভিশমন,স্টার নিউজ,চ্যানেল ২৪, গ্রীন টিবিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি’র পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন,
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান দমন, অবৈধভাবে সীমান্ত পারাপার এর পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে বিজিবি কাজ করে যাচ্ছে। বিজিবি আরো বলেন, বাংলাদেশের মোট ৪,৪২৭ কিঃ মিঃ সীমান্তের মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ ৬০০ কিঃ মিঃ এলাকা বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকায় ০২টি সেক্টরের অধীনে ০৭টি ইউনিটের ১১৩টি বিওপি মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিন দিবারাত্রি ৪৫২টি টহল পরিচালনার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
যেমন মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক সাফল্য। গত ০১ সেপ্টেম্বর ২০২৬ হতে অদ্যাবধি যশোর
রিজিয়ন কর্তৃক সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৫২জন আসামীসহ সর্বমোট ৮২ কোটি ৩৫ লক্ষাধিক টাকার অধিক মূল্যের মালামাল আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৭৬২ বোতল মদ, ৩.১৩ কেজি হিরোইন, ৬৪,০৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১০১৬ বোতল ফেন্সিডিল এবং ২৪০ গ্রাম গাঁজাসহ সর্বমোট ৫১ কোটি ৯৮ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়। এছাড়াও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কোটি ৩৮ লক্ষাধিক টাকার চোরাচালানী বিভিন্ন মালামাল আটক করে, যার মধ্যে ৯ কেজি স্বর্ণ, ৫টি অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উল্লেখ্যযোগ্য।
সীমান্তে অবৈধ পারাপার প্রতিরোধ। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন প্রতিরোধ, মানবপাচার, অবৈধ
যাতায়াত এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় সার্বক্ষণিক সতর্কতা ও নজরদারি বজায় রাখা হয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টসমূহ চিহ্নিত করে টহল কার্যক্রম বৃদ্ধি, বিওপি পর্যায়ে দায়িত্ব পালন জোরদার এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সার্বিক সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিতকরণ। সীমান্তবর্তী জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্ত
অপরাধ নিয়ন্ত্রণ এবং স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বদা সতর্ক ও প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনীয় পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকান্ড নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা। মাদক, চোরাচালান, মানবপাচার এবং অবৈধ সীমান্ত পারাপারের ভয়াবহ পরিণতি সম্পর্কে সীমান্তবর্তী জনগণকে সচেতন করতে বিভিন্ন সময়ে মতবিনিময় সভা, জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করা হচ্ছে। সীমান্ত অপরাধ দমনে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা ও তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সীমান্ত জনগণকে সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ বিজিবি কর্তৃপক্ষকে অবহিত করার আহবান জানানো হচ্ছে।
গোয়েন্দা তৎপরতা ও তথ্যভিত্তিক অভিযান। সীমান্ত অপরাধের ধরন, অপরাধী চক্রের গতিবিধি এবং চোরাচালানের সম্ভাব্য রুট চিহ্নিত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় তথ্যদাতা, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই তা প্রতিরোধ এবং অপরাধী চক্রের নেটওয়ার্ক সনাক্তকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিশেষে, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর। মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অবৈধ সীমান্ত পারাপারের বিরুদ্ধে আমাদের অবস্থান সম্পূর্ণ আপোষহীন। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং স্থানীয় জনগণের সহযোগিতা আরও জোরদার করা হবে। “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে” সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সীমান্তবর্তী জনগণের পাশে রয়েছে। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীসহ সর্ব স্তরের জনগণের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
Leave a Reply