সংবাদ শিরোনামঃ
খুলনার কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারী ক্ষমতায়নে আমাল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ  শ্যামনগরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সংবেদনশীলকরণ কর্মশালা অনুষ্ঠিত বুধবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা নীলডুমুরে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান দমনে প্রেস ব্রিফিং করেছে পিতার মুক্তি পেতে দুই ভাইয়ের আকুতি, ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে বুড়িগোয়ালিনীর পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শ্যামাকালী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে থাকা আহত চিত্রা হরিণ উদ্ধার ও চিকিৎসা শেষে নিরাপদে অবমুক্ত করেছে কোস্ট গার্ড দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
খুলনার কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারী ক্ষমতায়নে আমাল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ 

খুলনার কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারী ক্ষমতায়নে আমাল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ 

কয়রা (খুলনা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, উপকূলীয় নারীদের কৃষি সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে টেকসই জীবিকার সুযোগ তৈরির লক্ষ্যে খুলনার কয়রা উপজেলায় শুরু হয়েছে “লোকাল অ্যাডাপ্টেশন অ্যান্ড উইমেনস ক্লাইমেট এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম”। ‘অস্ট্রেলিয়ান এইড’ এর সহায়তায় এই সময়োপযোগী সামাজিক ও জলবায়ু অভিযোজন উদ্যোগটি বাস্তবায়ন করছে আমাল ফাউন্ডেশন।

গত মঙ্গলবার বিকেলে কয়রার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী নারী কৃষকরা অংশ নেন।

প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবের।

এছাড়াও আমাল ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সারাহ জাবীন, মার্কেটিং ও যোগাযোগ কর্মকর্তা কিশোর কুমার মানস এবং সিনিয়র ক্রিয়েটিভ কর্মকর্তা  আল রায়হান ফেরদৌস,আরাফাত রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ুর ধারাবাহিক পরিবর্তন, মাটিতে অতিরিক্ত লবণাক্ততা বৃদ্ধি এবং অনিয়মিত বৃষ্টিপাতের ফলে স্থানীয় কৃষিকাজ ও মানুষের জীবিকা নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ছে। আন্তর্জাতিক উন্নয়ন মানদণ্ড ও স্থানীয় অভিযোজন কৌশলকে গুরুত্ব দিয়ে প্রণীত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু-সহনশীল কৃষিপদ্ধতি জনপ্রিয় করা এবং কৃষি ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ জোরালো করা।

প্রকল্পের কর্মপরিকল্পনা অনুযায়ী, লবণাক্ততা ও পরিবর্তনশীল আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে কিনোয়া, সূর্যমুখী ও চিয়া সীডের মতো পুষ্টিকর ও লাভজনক ফসলের প্রদর্শনী চাষের মাধ্যমে নারী কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সাথে স্থানীয় পর্যায়ে কৃষকদের বীজ সংরক্ষণ ও সহজলভ্যতা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে বীজ সংরক্ষণব্যবস্থা বা ‘কমিউনিটি সিড ব্যাংক’ গড়ে তোলা হবে।

এর পাশাপাশি, উপকূলীয় নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্যবিধি, নারীর অধিকার এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বাজার সংযোগ  ও বিপণন সুবিধা তৈরির মাধ্যমে প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও আমাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, সরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী এবং স্থানীয় সম্প্রদায়ের সম্মিলিত অংশীদারিত্বের মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রম অত্যন্ত কার্যকর ও টেকসই হবে। এই উদ্যোগের ফলে কয়রার নারী কৃষকদের জন্য জলবায়ু সহনশীল কৃষি ও টেকসই জীবিকার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদী সক্ষমতা তৈরি হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *