সংবাদ শিরোনামঃ
দেবহাটায় পুলিশের অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা, স্কুলগামী শিশুদের হয়রানি ও চুরির অভিযোগে যুবক আটক সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি শ্যামনগরে লোকাল বাসের ধাক্কায় ভ্যানচালক সাগরের মৃ+ত্য শ্যামনগরের স্মার্ট হসপিটালে সোমবার পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে মুন্সিগঞ্জে জাল পুড়িয়ে, মানববন্ধন ও গণমিছিল সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি বনদস্যু নির্মূলে জেলেদের সাত দিনের আলটিমেটামের ঘোষণা, মানববন্ধন থেকে কঠোর আন্দোলনের ডাক শ্যামনগরে বনদস্যু নির্মূলের দাবিতে মানববন্ধনে ভেটখালী বাজারে জেলে-বাওয়ালিদের ঢল দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
শ্যামনগরের স্মার্ট হসপিটালে সোমবার পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা

শ্যামনগরের স্মার্ট হসপিটালে সোমবার পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল সোমবার (২ নভেম্বর ২০২৬) পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে রয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা।
সোমবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোগী দেখবেন—
১. ডাঃ হাদীউজ্জামান
মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ। তিনি স্ট্রোক, খিঁচুনি, হাত-পা অবশ, মাথাব্যথা, মাথা ঘোরা, স্নায়ুরোগ, পারকিনসন্স, নিউরোপ্যাথি এবং ঘাড় ও কোমরের স্নায়ুর ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেবেন।
সময়: বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা।
২. ডাঃ এস. এম. মনিরুজ্জামান
মেডিসিন, কিডনি, ডায়াবেটিস ও শিশু রোগ বিশেষজ্ঞ। তিনি কিডনি রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, প্রস্রাবের জটিলতা, কিডনিতে পাথর, শিশুদের জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া ও অপুষ্টিসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেবেন।
সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা।

৩. ডাঃ মোঃ হাসানুর রহমান
অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। তিনি হাড় ভাঙা, কোমর ও ঘাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা, জয়েন্টের সমস্যা, স্পাইনের রোগ, বাতব্যথা, স্নায়ুর ব্যথা, শিরার সমস্যা ও প্যারালাইসিসের চিকিৎসা ও পরামর্শ দেবেন।
সময়: বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা।

৪. ডাঃ ফারজানা ইয়াসমিন
স্ত্রীরোগ, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। তিনি বন্ধ্যাত্ব, মাসিকের অনিয়ম, অতিরিক্ত রক্তক্ষরণ, জরায়ুর টিউমার, ডিম্বাশয়ের সিস্ট, সাদা স্রাব, গর্ভকালীন জটিলতা ও প্রসূতি সেবা প্রদান করবেন।
সময়: বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা।
৫. ডাঃ তন্ময় কুমার বিশ্বাস
মেডিসিন, সার্জারি, মা ও শিশু স্বাস্থ্যসেবা বিষয়ে চিকিৎসা ও পরামর্শ দেবেন। ক্ষত, ফোঁড়া, কাটা-ছেঁড়া, জ্বর ও বিভিন্ন সংক্রমণসহ মা ও শিশুর স্বাস্থ্যসেবায় তিনি রোগী দেখবেন।

সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা।
এছাড়াও স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে আধুনিক ডিজিটাল ল্যাবরেটরি, ডিআর ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, এন্ডোস্কপি, ইসিজি, ইকোসহ বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা। প্রতি বৃহস্পতিবার বিশেষভাবে এনোমালি স্ক্যানের সুবিধাও রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের উন্নত চিকিৎসাসেবা ও নির্ভুল রোগ নির্ণয়ের লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।

সিরিয়াল ও যোগাযোগ: ০১৩১০-৩৬১৮১৮
স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
আধুনিক চিকিৎসা • নির্ভুল রোগ নির্ণয় • বিশ্বস্ত সেবা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *