সংবাদ শিরোনামঃ
সুন্দরবন থেকে বনদস্যু নির্মূল না হলে এলাকা ছাড়তে হবে জেলে-বাওয়ালিদের, জীবিকা নিয়ে চরম বিপাকে দেবহাটায় পুলিশের অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা, স্কুলগামী শিশুদের হয়রানি ও চুরির অভিযোগে যুবক আটক সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি শ্যামনগরে লোকাল বাসের ধাক্কায় ভ্যানচালক সাগরের মৃ+ত্য শ্যামনগরের স্মার্ট হসপিটালে সোমবার পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে মুন্সিগঞ্জে জাল পুড়িয়ে, মানববন্ধন ও গণমিছিল সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি বনদস্যু নির্মূলে জেলেদের সাত দিনের আলটিমেটামের ঘোষণা, মানববন্ধন থেকে কঠোর আন্দোলনের ডাক শ্যামনগরে বনদস্যু নির্মূলের দাবিতে মানববন্ধনে ভেটখালী বাজারে জেলে-বাওয়ালিদের ঢল
দেবহাটায় পুলিশের অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবহাটায় পুলিশের অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধারসহ মোঃ সাইদুর রহমান পল্টু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার (২ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে দেবহাটা উপজেলার চরশ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার এসআই মোঃ বেলায়েত হোসেন, এসআই আহম্মদ আলী ও এএসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় চরশ্রীপুর গ্রামের কিনু বদ্দির বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সাইদুর রহমান পল্টুকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে।অভিযানে তাঁর কাছ থেকে ৩০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পরে গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশ পাহারায় সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দেবহাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *