সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে বনদস্যু নির্মূলের দাবিতে মানববন্ধনে ভেটখালী বাজারে জেলে-বাওয়ালিদের ঢল দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫ শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান: ১৪ বোতল ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গন মিছিল ও  অবস্থান কর্মসূচি সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ এন‌জিএফ এর তৈরী পা‌নির প্লান্ট নষ্ট, খাবার পা‌নির সংক‌টে গাবুরা ৯নং সোরা। দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হুসাইন বিন আফতাব, শ্যামনগর
শ্যামনগরে বনদস্যু নির্মূলের দাবিতে মানববন্ধনে ভেটখালী বাজারে জেলে-বাওয়ালিদের ঢল

শ্যামনগরে বনদস্যু নির্মূলের দাবিতে মানববন্ধনে ভেটখালী বাজারে জেলে-বাওয়ালিদের ঢল

রিফাত হোসেন নীলডুমুর শ্যামনগর প্রতিনিধি।
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ শে অক্টোবর ২০২৬) তারিখ সকাল ১১টায় ভেটখালী ও কৈখালী মাদার নদীর ব্রিজের  উপর এ মানববন্ধনে হাজার জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। মাছ ও কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে বনে গিয়েও জেলে-বাওয়ালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বক্তারা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবি জানান। একই সঙ্গে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যুদের দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
আয়োজক কমিটির পক্ষে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক এবং চেয়ারম্যান প্রার্থী শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের নেতা সালাউদ্দিন লিটন।
বক্তব্য রাখেন, অতিরিক্ত পিপি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ-আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম লিটন, জেলেদের পক্ষে বক্তব্য রাখেন, বাঘের সঙ্গে লড়াই করে বা বাঘের মুখ থেকে জেলেদের উদ্ধার করা আব্দুল গণি ওরফে টাইগার গণি, শফিকুল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমসহ গন্যমান্য ব্যক্তিরা ৷
মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তাঁদের মতে, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, সাংবাদিক আক্তার হোসেন ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *