আব্দুল্লাহ আল মামুনঃ
দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সরকারের এই মহতী উদ্যোগের অংশ হিসেবে উপকারভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়।
বুধবার সকাল ১০ টায় সখিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মাদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডাঃ নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার এবং মহিলা ইউপি সদস্যা মোছাঃ সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুন প্রমুখ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিষদের অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে কার্ডধারীদের মাঝে নির্ধারিত চাল বিতরণ করা হয়।
Leave a Reply