সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩২ হাজার টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন যাদবপুর বাজারসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কৈখালী। অভিযান চলাকালে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা। তবে জব্দ করা ভারতীয় ওষুধের পরিমাণ ও আনুমানিক মূল্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
জব্দকৃত ফেন্সিডিল ও ভারতীয় ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম আরও জানান, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। দেশের উপকূলীয় এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply