সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরা পশ্চিম  সুন্দরবনে যৌথ অভিযান: দুটি ডিঙি নৌকা জব্দ, আটক ৭ কালিগঞ্জে আইনশৃঙ্খলা, চোরাচালান ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা কালিগঞ্জে ফল ব্যবসায়ীর কমিটি গঠন, সভাপতি মেহেদী বাবু, সম্পাদক জাকির ও কোষাধ্যক্ষ রাজ্জাক দেবহাটা উপজেলায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দেবহাটায় সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন চেয়ারম্যান প্রার্থী মোল্লা জাহাঙ্গীর আলম বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবু হাসান, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী কালিগঞ্জের বিষ্ণুপুরে ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা পশ্চিম  সুন্দরবনে যৌথ অভিযান: দুটি ডিঙি নৌকা জব্দ, আটক ৭

সাতক্ষীরা পশ্চিম  সুন্দরবনে যৌথ অভিযান: দুটি ডিঙি নৌকা জব্দ, আটক ৭

 উপকূলীয় অঞ্চল প্রতিনিধি: সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে কাঁকড়া ও মাছ শিকারের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে দুটি ডিঙি নৌকা, বিপুল পরিমাণ মাছ ধরার সরঞ্জাম ও প্রায় ১৫০ কেজি মাছ জব্দ করা হয়েছে। এ সময় মাছ শিকারের অভিযোগে সাতজনকে আটক করা হয়। সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে পুষ্পকাঠি অভয়ারণ্য কেন্দ্রের তালতলি খাল থেকে কাঁকড়া ধরার একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। এ সময় নৌকার সঙ্গে কাঁকড়া ধরার ৫৭টি আটুন ও তিনটি ড্রাম জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অপর অভিযানে কদমতকলা স্টেশনের ফিরিঙ্গি খালের অভয়ারণ্য অংশ থেকে মাছ ধরার একটি ডিঙি নৌকাসহ সাতজনকে আটক করা হয়। এ সময় ৩০০ ফুট ফাঁস জাল, একটি ককশিট, একটি হাইল, একটি দাঁড়, দুটি বৈঠা, আনুমানিক ১৫০ কেজি মাছ, পানির নয়টি ড্রাম, দুটি হুক ও একটি কুড়াল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোহাম্মদ তৈয়ব আলী (৫৫), পিতা জনাব আলী গাজী; শাহাবাজ আলী (৫২), পিতা সৈয়দ আলী; আইয়ুব আলী গাইন (৫৫), পিতা রুহুল আমিন গাইন; ওয়াহিদুল ইসলাম (৫৪), পিতা আমিন আলী; ছালাম গাইন (৫৬), পিতা করিম গাইন; আব্দুর রউফ (৪০), পিতা অলি গাজী এবং মো. আলিম (৩৮), পিতা আব্দুল রশিদ।
তাদের সবার ঠিকানা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাশ্বেমারি এলাকা বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি জব্দ করা সরঞ্জাম ও নৌকার বিষয়ে বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুন্দরবন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে
সুন্দরবনের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও অভয়ারণ্য এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন।
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকার বন্ধ করা এবং বনের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বন বিভাগের নজরদারি ও অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *