সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের বিষ্ণুপুরে ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত সুন্দরবনে বনদস্যু বাবুর জিম্মিদশা থেকে ১০ দিন পর ফিরলেন বুড়িগোয়ালিনীর জেলে, মুক্তিপণ ৮০ হাজার টাকা স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সোমবার পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা বুড়িগোয়ালিনীতে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী মোল্লা হযরত আলী যমুনার চরে বিনাচাষে গাইঞ্জা ধান, কম খরচে সোনালি স্বপ্ন কৃষকের সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্য, হুমকিতে পরিবেশ ও সুন্দরবন, অভিযোগ স্থানীয়দের  ৪০০ পুনর্বাসন পরিবারে নাবিকের মা‌সিক নগদ টাকা বিতরণ দেবহাটা উপজেলায় স্ববল প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে বৃহৎ কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে  গাবুরায় সংস্কারবিহীন সরকারি দৃষ্টিনন্দন স্থাপনা, খাবার পানির সংকটে কয়েক হাজার পরিবার
বুড়িগোয়ালিনীতে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী মোল্লা হযরত আলী

বুড়িগোয়ালিনীতে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী মোল্লা হযরত আলী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের বুড়িগোয়ালিনী ইউনিয়ন সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোল্লা হযরত আলী।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় তিনি স্থানীয়দের সঙ্গে এ মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের সমস্যা ও সম্ভাবনা এবং এলাকার মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। এ সময় তিনি স্থানীয় মানুষের কথা শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত জানার চেষ্টা করেন।
সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করার বিষয়গুলো স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
চেয়ারম্যান প্রার্থী মোল্লা হযরত আলী বলেন, এলাকার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের চাহিদা ও সমস্যাগুলো জানা সম্ভব। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার লক্ষ্য নিয়েই তিনি স্থানীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে চান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *