কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যমরাইল ক্লাব মাঠে সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন অত্র ইউনিয়নের বিএনপি’র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মোঃ রেজাউল ইসলাম ( সিনিঃ সহ-সভাপতি ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি )। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে উঠুক সকলের শান্তিপূর্ণ সহাবস্থান। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহন করেণ।
Leave a Reply