সংবাদ শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি
উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল 

উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটিতে সোলাইমান কবিরকে আহ্বায়ক এবং আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) বিকাল ৬টায় শ্যামনগর উপজেলা সদরে আনন্দ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, সম্মানিত সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সদস্য জি এম লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক গাজী শহিদুজ্জামান শহীদ, সদস্য আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি নেতা শামছুদ্দোহা টুটুল, উপজেলা যুবদল আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদল আহবায়ক মো. নুরুজ্জামানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারময়ান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা নতুন কমিটির নেতৃত্বে শ্যামনগর উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আনন্দ মিছিলে উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক সোলাইমান কবির, সদস্য সচিব আশেক এলাহী মুন্নাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, নতুন কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সমন্বয় বাড়িয়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবগঠিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি শ্যামনগর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *