সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে উপকূলীয় পানি যাদুঘর উদ্বোধন সুন্দরবনে কুখ্যাত জনাব বাহিনীর হাতে বাওয়ালি আটক সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ কালিগঞ্জে মোটরসাইকেল বিক্রির টাকা ছিনতাই ও হামলার অভিযোগ উঠেছে মান্দারবাড়ীয়া অভয়ারণ্য কেন্দ্রের সম্মুখে পাকা স্থাপনা তৈরীর অভিযোগ উঠেছে কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি শিশুর মটরভ্যান ছিনতাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনে,বন বিভাগের টহল জোরদার  দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সুন্দরবনে কুখ্যাত জনাব বাহিনীর হাতে বাওয়ালি আটক

সুন্দরবনে কুখ্যাত জনাব বাহিনীর হাতে বাওয়ালি আটক

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা উপকূলীয় সুন্দরবনে আবারও সক্রিয় হয়ে উঠেছে কুখ্যাত জনাব বাহীনি।
গোলপাতা কাটতে গিয়ে এক বাওয়ালিকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার(২১ মার্চ) রাতের কোনো এক সময় সুন্দরবনের দায়ের গাং এলাকায় গোলপাতা সংগ্রহে গেলে কাশিমাড়ি এলাকার এক বাওয়ালিকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় জনাব বাহিনীর সদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য বাওয়ালিরা ফিরে এসে এ তথ্য দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বনদস্যুরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের অভ্যন্তরে সক্রিয় রয়েছে। বিশেষ করে গোলপাতা, কাঁকড়া ও মাছ আহরণে যাওয়া বনজীবীদের টার্গেট করে তারা অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতন চালিয়ে আসছে। আটক বাওয়ালির মুক্তির জন্য ইতোমধ্যে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বনজীবীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা জানায়, জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে হলেও দস্যুদের কারণে এখন তা আরও ভয়ংকর হয়ে উঠেছে।
এ বিষয়ে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, সুন্দরবনে বনদস্যু দমনে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করা জরুরি।
উল্লেখ্য, সুন্দরবনে অতীতে বিভিন্ন দস্যু বাহিনীর আত্মসমর্পণের ঘটনা ঘটলেও আবার বিচ্ছিন্ন চক্র সক্রিয় রয়েছে, যা বনজীবীদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *