সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
কালিগঞ্জে দখলমুক্ত দুই দোকান মালিকপক্ষের হাতে চাবি হস্তান্তর

কালিগঞ্জে দখলমুক্ত দুই দোকান মালিকপক্ষের হাতে চাবি হস্তান্তর

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বটতলা মোড়ে দীর্ঘদিন ধরে দখলে থাকা দুটি দোকান উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি-২৫) সকালে স্থানীয় উদ্যোগে বিএনপি ও জামায়াতের নেতুবৃন্দ দোকান দুটি দখলমুক্ত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুর বটতলা মোড়ে অবস্থিত দোকান দুটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা আকুল মেম্বরের ইন্ধনে দল থেকে বহিস্কৃত চাঁদাবাজ শাহিনুর মীরের দখলে ছিল। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালে স্বতন্ত্র প্রার্থী ডা. মো. শহিদুল আলমের নির্বাচনী কার্যালয় (ফুটবল প্রতীক) হিসেবে দোকানগুলো ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।দখলকারীদের মধ্যে আকুল মীর, শাহিনুর মীর, আজম সরদার, মোকসেদ আলী গাজী, সাত্তার কারিকর, জমাত পাল, জিল্লুর রহমান বুলু ও নেছার উদ্দিনসহ কয়েকজনের নাম স্থানীয়রা উল্লেখ করেছেন। দীর্ঘদিন দোকান দুটি দখলে থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। এ অবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে বৃহস্পতিবার সকালে দোকান দুটি উদ্ধার করে মরহুম হাবিবুর রহমান (হবি পশু চিকিৎসক)-এর ছেলে জিম হোসেনের হাতে চাবি তুলে দেওয়া হয়। চাবি গ্রহণ করে আবেগাপ্লুত জিম হোসেন বলেন, “আমাদের পারিবারিক সম্পত্তি দীর্ঘদিন যাবত দখলে রাখছিল শাহিনুর মীর। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে জানালে তাদের সহযোগিতায় আজ দোকান দুটি ফিরে পেলাম। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। উপস্থিত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বলেন, অন্যায়ভাবে দখলকৃত সম্পত্তি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া নৈতিক দায়িত্ব। এলাকায় শান্তি, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হাসান জানান, দোকানঘর উদ্ধারের বিষয়টি আমাকে অফিসিয়ালি জানানো হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *