সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
ধানেরশীষে ভোটদিয়ে আমাকে আরেকবার জনকল্যাণে কাজ করার সুযোগ দিন–কাজী আলাউদ্দীন (সাবেক এমপি)

ধানেরশীষে ভোটদিয়ে আমাকে আরেকবার জনকল্যাণে কাজ করার সুযোগ দিন–কাজী আলাউদ্দীন (সাবেক এমপি)

হাফিজুর রহমান শিমুলঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাহা বলেন তাই করেন, সাতক্ষীরা উন্নয়নে তার নজর রয়েছে।এখানে স্বাধীনতাবিরোধী একটি দল বারবারই আপনাদেরকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে এলাকার উন্নয়নকে ব্যাহত করছে। তাদের এই চক্রান্তের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি ধানেরশীষে ভোটদিয়ে আমাকে আরেকবার নির্বাচিত করে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন। বুধবার (২৮ জানুয়ারি-২৬) বিকেলে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।বক্তব্যে কাজী আলাউদ্দীন আরও বলেন, ২০০১ সালের সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছি। এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, বিদ্যুৎসহ সকল ইউনিয়ন পরিষদ ভবন তার হাত ধরে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে।তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে। পুনরায় নির্বাচিত হলে উপকূলীয় কালিগঞ্জে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
কাজী আলাউদ্দীন বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালুসহ স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়ন করা হবে। এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমিনুর রহমান আমিন, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, আশাশুনী উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারী জাকির হোসেন বাবু, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেদওয়ান ফেরদাউস রনি, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম রবিউল্লাহ বাহার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, মথুরেশপুর সাবেক বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, সৈয়দ হাসনাত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *