সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাব সদস্যদের বেল্ট প্রদান

শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাব সদস্যদের বেল্ট প্রদান

শ্যামনগর প্রতিনিধি।

বৃহস্পতিবার(২২ জানুয়ারী) বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের আয়োজনে বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশনের উদ্যোগে প্রশিক্ষণরত ফাইটার ক্লাব সদস্যদের মাঝে বেল্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে অনুষ্ঠানে কক্সবাজারে অনুষ্ঠিত ৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা-২০২৬ এ শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের ওস্তাদ জি এম রাজগুল আহমেদ রাজুর চার ক্যাটাগরিতে অর্জন ২টি স্বর্ণ, ১টি রুপা, ২টা ব্রোঞ্জের মেডেল ও ক্রেষ্ট প্রাপ্তির বিষয়ে অবহিত করণ করা হয়।

নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চত্তরে অনুষ্টিত অনুষ্ঠানে শিক্ষক রনজিৎ বর্মনের সভাপতিত্বে বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ ফাইটার ক্লাবের দুই সদস্যকে হলুদ বেল্ট পরিয়ে দেন শ্যামনগর ফাইটার কারাতে ওস্তাদ শেখ মনিরুজ্জামান ডলার। তিনি বক্তব্যে কারাতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এবং অভিভাবকবৃন্দকে নতুন প্রজন্মকে আতœরক্ষা ও শারীরিক সক্ষমতাবৃদ্ধিতে এই প্রশিক্ষণ গ্রহনের আহব্বান জানান।

শিক্ষক মোঃ আবু কওছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শিক্ষক তরিকুল ইসলাম, আমিনুল হক, রাফিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যে সম্পর্কে বক্তব্য রাখেন শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের ওস্তাদ জি এম রাজগুল আহমেদ রাজু।

জানা যায় খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা জেলা বা শ্যামনগর উপজেলা ফাইটার কারাতে প্রতিযোগিতায় বেশি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মেডেল অর্জন। অনুষ্ঠানে বেল্ট প্রাপ্ত সদস্য দু’জন হলেন উপজেলার মাজাট গ্রামের ইমন হোসেন ও মুন্সিগঞ্জ কদমতলা গ্রামের তামিম হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *