সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেলেন ড. মোঃ মনিরুজ্জামান

সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেলেন ড. মোঃ মনিরুজ্জামান

শ্যামনগর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক পেয়েছেন ড. মোঃ মনিরুজ্জামান।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের মাধ্যমে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের পর ড. মোঃ মনিরুজ্জামান দলীয় নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্যামনগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রতিক পেয়েছে এ বিষয়ে জানতে চাইলে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, “ধানের শীষ প্রতীক এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও স্বাধীনতার প্রতীক। শ্যামনগরের সাধারণ মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন ও অধিকার আদায়ে আমি সব সময় পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ, জনগণই হবে আমার শক্তি।”
প্রতীক প্রাপ্তির খবরে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নেতাকর্মীরা মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন।
স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায়, ড. মোঃ মনিরুজ্জামান একজন সৎ, যোগ্য অসমপ্রদয় ও জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে শ্যামনগরে উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতীক পাওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে প্রচারণার প্রস্তুতি শুরু করলেন বিএনপি মনোনীত এই প্রার্থী। আগামী দিনগুলোতে গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *