সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
শ্যামনগরে মৎস্য ঘের ও পুকুর খননে কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

শ্যামনগরে মৎস্য ঘের ও পুকুর খননে কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি।

শ্যামনগর উপজেলায় সরকারি রাস্তা ও অবকাঠামো রক্ষায় মৎস্য ঘের ও পুকুর খননের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। আইন লঙ্ঘন করলে ফৌজদারি মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলার সকল মৎস্য ঘের ও পুকুর মালিক, মৎস্য, চিংড়ি ও কাঁকড়া চাষিদের উদ্দেশ্যে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক উল্লেখ করেন, মৎস্য ঘের বা পুকুর প্রস্তুতি ও খননের সময় পানি উত্তোলন ও নিষ্কাশনের জন্য পৃথক আউটড্রেন স্থাপন বাধ্যতামূলক। পাশাপাশি ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬-এর বিধি ২৮ অনুযায়ী নিজ ভূমির সীমানা থেকে কমপক্ষে ১০ ফুট ভেতরে পুকুর বা জলাশয় সীমাবদ্ধ রাখতে হবে।

তিনি আরও জানান, সরকারি রাস্তার সীমানা থেকে অন্তত ১০ ফুট দূরত্ব বজায় রেখে এবং ৪৫ ডিগ্রি ঢাল রেখে পাড় নির্মাণ করতে হবে। এ নির্দেশনা অমান্য করে সরকারি রাস্তার ক্ষতিসাধন করলে দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৪৩১ অনুযায়ী তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

উপজেলা নির্বাহী অফিসার সতর্ক করে বলেন, এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে এবং প্রয়োজনে সরাসরি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রেক্ষিতে, শ্যামনগর উপজেলার সকল মৎস্য ঘের ও পুকুর মালিক ও চাষিদের আইন মেনে ঘের ও পুকুর প্রস্তুতি ও খননের জন্য নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *