গাবুরা প্রতিনিধি।
শ্যামনগরে গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের মোছাঃ কুলসুম খাতুন (৪৪) স্থানীয় সন্ত্রাসীদের হাতে মারপিটের শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন,তিনি বলেন বিগত ২০০৯ সালে আমার স্বামী- মৃত সামাদ গাজী সুন্দরবনের মাছ ধরতে যেয়ে বাঘের আক্রমণে মৃত্যুবরণ করেন,আমি তিনটি কন্যা সন্তান নিয়ে নদীর চর ভরাটি জায়গায় কুড়ে ঘর বাঁধিয়া বসবাস করিতেছি,পূর্ব শত্রুতা জের ধরে একই এলাকার, মিলন, শাহআলম, শহিদুল খাঁ সহ অজ্ঞাত নামা ২/৩ জন আমার বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে এবং এলো পাতাড়ি মারপিট করে চলে যায়।রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে,
এ বিষয়ে শ্যামনগর থানায় লিখত অভিযোগ করেছে বলে জানান অহতের ভাই শহিদুল ইসলাম।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন ঘটনাটির বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply